শিরোনাম
চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা শেরপুরে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা
সোমবার ১৫ জুন ২০২৬
সোমবার ১৫ জুন ২০২৬

১ ম্যাচ হাতে রেখেই কিউইদের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রথম ম্যাচে ইনিংসের শেষ বল পর্যন্ত যাওয়া লাগলেও দ্বিতীয় ম্যাচে সেই বেগ পেতে হলো না। প্রথমে ব্যাট করে ১৭৪ রান করার পর নিউজিল্যান্ডকে অলআউট করল ১০২ রানে। ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে ৭২ রানের জয় নিয়ে সিরিজও জিতে নিল অস্ট্রেলিয়া।


অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়া এদিন ১৭৪ রানে অলআউট হলেও পূর্বাভাস ছিল আরও বড় কিছুর। পাওয়ার প্লেতেই দলটি তুলেছিল ৭৪ রান। এই সময়ে হারায় মাত্র ১ উইকেট। প্রথম ১০০ রান আসে মাত্র ৮ ওভারে। এই সময়ে ট্রাভিস হেড (৪৫) ও স্টিভেন স্মিথের (১১) উইকেট হারায় তারা।


এর পর অজি ইনিংসে শীতল স্রোত বইয়ে দেন মিচেল স্যান্টনার-বেন সিয়ার্সরা। ১৩৮ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। এই সময়ে রান রেটও কমে আসে অনেক। একে একে ফেরেন অধিনায়ক মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, ম্যাথু ওয়েড ও টিম ডেভিডরা। ৪ বলে ১ ছক্কায় সিয়ার্সের বলে ফেরেন ম্যাক্সওয়েল। এই একটি ছক্কায়ই গড়েন ইতিহাস। অ্যারন ফিঞ্চকে (১২৫) ছাড়িয়ে টি-টোয়েন্টিতে অজিদের হয়ে সবেচেয়ে বেশি ছক্কার (১২৬) ইতিহাস। 


শেষের দিকে নাথান এলিসকে নিয়ে দলের হাল ধরেন প্যাট কামিন্স। তার ২২ বলে ২৮ রানেই ১৭৪ রান পর্যন্ত যেতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ইনিংস শেষ হওয়ার ১ বল আগেই অলআউট হয় দলটি। ১১ রানে অপরাজিত ছিলেন এলিস। 


এদিন দুর্দান্ত বল করেছেন কিউই পেসার লকি ফার্গুসন। ৩ ওভার ৫ বলে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। দুইটি করে উইকেট অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনারের। 


১৭৫ রানের জবাব দিতে নেমে এক গ্লেন ফিলিপস ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। চারে নেমে ৩৫ বলে ৪২ রান করেছেন ফিলিপস। দুই অঙ্কের রান পেয়েছেন আর মাত্র দুইজন ব্যাটার, জশ ক্লার্কসন (১০) ও ট্রেন্ট বোল্ট (১৬)। তাতে ৩ ওভার বাকি থাকতেই ১০২ রানে অলআউট হয় স্বাগতিকরা। 


ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের পর বল হাতেও ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নেন কামিন্স। ম্যাচসেরাও হয়েছেন তিনি। 


আরও খবর




চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

শেরপুরে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

কালিগঞ্জে ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড

গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতিকে

মনপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক দুই

২০২৬-২৭ অর্থবছরে ডুয়েটের জন্য ৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ