শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

‎আবাসিক হোটেল মালিকের ছেলের পৈশাচিক অত্যাচারে কর্মচারী আহত

প্রকাশিত:বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৩ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



‎সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
‎নরসিংদীর নিরালা আবাসিক হোটেলের কক্ষে আলমগীর হোসেন (৩০) নামে এক কর্মচারীকে পৈশাচিক নির্যাতন চালিয়েছে হোটেল মালিকের ছেলে জাহিদ সরকার। শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী পৌর শহরের বাজিরমোড় এলাকায় নিরালা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি সকলের নজরে আসে। ফেসবুকে নির্যাতনের পৈশাচিকতা দেখে মানুষ আতকে উঠেছে।

‎অভিযুক্ত জাহিদ সরকার (২৮) নরসিংদী বৌয়াকুড় এলাকার ও নিরালা আবাসিক হোটেলের মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে। আর নির্যাতিত আলমগীর হোসেন শহরের বানিয়াছল এলাকার হারিছ মিয়ার ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত আলমগীর হোসেন শহরের বানিয়াছল এলাকায় জাহাঙ্গীর সরকারের মালিকানাধিন ‘নিরালা হরিণ বাড়ী‘ নামে একটি খামারের দেখা-শোনার দায়িত্বে ছিলেন। সম্প্রতি এই খামার থেকে জেনারেটরের একটি ব্যাটারি চুরি হয়ে যায়। এ ঘটনায় খামারের মালিকের ছেলে জাহিদ সরকার কর্মচারী আলমগীকে সন্দেহ করে। এরই জের ধরে শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে আলমগীরকে ডেকে তাদের নিরালা আবাসিক হোটেলে নিয়ে যায়। সে হোটেলের গেলে পূর্ব থেকে উতপেতে থাকা জাহিদ সরকার ও তার লোকজন তাকে ধরে জোরপূর্বক পঞ্চম তলার স্টোর রুমে নিয়ে যায়। সেখানে তার গলায় রশি দিয়ে জানালার গ্রীলের সাথে বেধে লোহার পাইপ দিয়ে বেধরক পিটাতে থাকে। এক পর্যায়ে জাহিদ সরকার ধারালো ছুড়ি দিয়ে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত জখম করে। পরে একই এলাকার শাকিল নামে অপর একটি ছেলেকে হোটেলে ডেকে এনে জাহিদ তাকেও বেধরক মারধোর করে। এক পর্যায়ে শাকিলের হাতে একটি স্টিলের পাইপ দিয়ে আলমগীরকে মারতে বলে এবং সে মারধোরের ভিডিও ধারণ করে জাহিদ সরকার। পরে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে শাকিলের মাধ্যমে বাড়ি পাঠায়। পরিবারের সদস্যরা তার এ অবস্থা দেখে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে ঢাকায় রেফার্ড করে। পরে তাকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিতসাধিন রয়েছেন।

‎এ ঘটনায় সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে নরসিংদী মডেল থানায় আলমগীরের পিতা হারিছ মিয়া বাদি হয়ে জাহিদ সরকারকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলো-সিয়াম, আল আমিন ও শাকিল।

‎সরেজমিনে মঙ্গলবার বিকেলে শহরের বানিয়াছল এলাকায় গিয়ে দেখা যায়, নিরালা হরিণ বাড়ীটি তালাবদ্ধ রয়েছে। আলমগীরের কথা জিজ্ঞাস করতেই এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা এগিয়ে আসে। তারা জানায় আলমগীর খুবই দরিদ্র পরিবারের ছেলে। এখানে কাজ করে সংসার চালাতেন। সে খুবই ভাল ছেলে এবং কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়। মিথ্যা অপবাদ দিয়ে তাকে এমন নির্যাতন করা হয়েছে।

‎এব্যাপারে মঙ্গল মিয়া নামে একজন এলাকাবাসী বলেন, আলমগীর যদি কোনো অন্যায় করে থাকেন, তবে দেশে আইন রয়েছে, এভাবে নির্যাতন না করে তাকে আইনের হাতে তুলে দিতো। কিন্তু তাকে নির্যাতন করে খুবই নৃশংসভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে। এই ঘটনায় আমাদের এলাকার শাকিল নামে অন্য একটি ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে।

‎আলমগীরের পিতা হারিছ মিয়া বলেন, আমার ছেলেকে হোটেলের রুমে আটকে গলায় রশি দিয়ে জানালার সাথে বেধে লোহার পাইপ দিয়ে বেধরক পিটিয়েছে। পরে জাহিদ ধারালো ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গলা থেকে পা পর্যন্ত রক্তাক্ত জখম করে। পরে আমার ছেলের শরীরে থাকা রক্তমাখা শার্ট ও প্যান্ট খুলে রেখে ডেকোরেটরের কাপড় পড়িয়ে শাকিলকে দিয়ে গুরুতর আহত অবস্থায় আমাদের বাড়িতে পাঠায়। শুনেছি তার শরীর থেকে খুলে রাখা রক্তমাখা কাপড়গুলো পুড়িয়ে ফেলেছে। এমনকি ডাক্তার দেখালে এবং পুলিশের কাছে গেলে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে।

‎তার মা সমলা খাতুন বলেন, আমার ছেলে জীবন ভিক্ষা চেয়েছে, তারপরও তাদের মন গলেনি। তারা আমার ছেলের দুই হাত ভেঙ্গে দিয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে রক্তাক্ত জখম করেছে। আমরা গরীব মানুষ, ওদের সাথে ক্ষমতায় পারবো না। আমি এ ঘটনার বিচার চাই।

‎এব্যাপারে হোটল মালিক জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি এবং তাদের হোটেলে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

‎নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

‎উল্লেখ্য, ২০২১ সালের ৩১ মে এ হোটেলের নীচতলার একটি কক্ষ থেকে জানালার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটিও হোটেলের কক্ষের জানালার সাথে রশি দিয়ে গলায় পেঁচানো ছিল।


আরও খবর




আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার