শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

রুহুল আমিন ও ফেরদৌসের দলত্যাগ, তাহিরপুর বিএনপিতে বড় ধাক্কা

প্রকাশিত:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার:তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি ফেরদৌস আলম দলটির সকল পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। সোমবার,২ ফেব্রুয়ারি ২০২৬,তাহিরপুরে এক সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল আমিন বলেন,শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাবেক এমপি প্রয়াত নজির হোসেনের হাত ধরে প্রায় ২৫ বছর আগে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘদিন মামলা,হামলা ও জেল-জুলুম সহ্য করেও দলের সঙ্গে ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে দলের ভেতরে দুর্নীতি,চাঁদাবাজি ও লুটপাটের বিস্তার তাকে গভীরভাবে হতাশ করেছে।তিনি অভিযোগ করেন,৫ আগস্টের পর তাহিরপুর উপজেলায় যাদুকাটা, রক্তি,পাটলাই ও বেলাই নদী এলাকায় অবাধে বালু লুট ও নৌযান আটকে চাঁদাবাজি বেড়েছে।এমনকি যাদুকাটা গ্রামের বিস্তীর্ণ বাঁশবাগান ও জমি কেটে বালু উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর আরও ভয়াবহ আকার নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।রুহুল আমিন আরও বলেন,সীমান্তবর্তী চারাগাঁও,রাঙলি ও বড়ছড়া সেক্টর দখল করে চাঁদাবাজি চলছে। পাশাপাশি হাওর এলাকার মৎস্য সম্পদ, বন ও প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস হচ্ছে, অথচ হাওর রক্ষায় দলীয়ভাবে কোনো কার্যকর উদ্যোগ নেই।সংবাদ সম্মেলনে তিনি সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির এমপি প্রার্থী মনোনয়নের বিষয়টিও সমালোচনা করেন।অভিযোগ করেন,দলের একজন নিবেদিত নেতাকে আগে মনোনয়ন দিয়ে পরে বিনা কারণে বাদ দিয়ে অন্যজনকে মনোনয়ন দেওয়া হয়েছে,যা দলের অভ্যন্তরীণ দুর্নীতির বহিঃপ্রকাশ।রাষ্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে রুহুল আমিন বলেন, জনগণের আন্দোলনের অর্জনকে খাটো করা হচ্ছে এবং সংস্কারের প্রশ্নে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব উপেক্ষা করা হচ্ছে। দলের অনেক নেতা চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।এসব কারণ দেখিয়ে রুহুল আমিন ও ফেরদৌস আলম বিএনপির সকল পদ-পদবি থেকে অব্যাহতি গ্রহণের ঘোষণা দেন। তারা জানান,দলীয় রাজনীতির সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না, তবে সামাজিকভাবে সকলের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে।সংবাদ সম্মেলনে ফেরদৌস আলম বলেন, এই সিদ্ধান্ত তারা বিবেকের তাড়নায় নিয়েছেন এবং এতে কেউ কষ্ট পেলে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।



আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ