
আতিক ফয়সাল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, প্রবীণ শিক্ষাবিদ এবং বরিশাল ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান পালিত হয়। বরিশাল জেলার, বাকেরগঞ্জ থানার,
৬, নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার এবং সাধারণ সম্পাদক মীর মনির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক মো. রহমান সোহেল, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অসংখ্য শিক্ষার্থী।
স্মরণসভায় বক্তারা প্রবীণ শিক্ষাবিদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের বর্ণাঢ্য কর্মজীবন, রাজনৈতিক ভূমিকা এবং এ অঞ্চলে শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



























