শিরোনাম
সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন রূপগঞ্জে ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি লালমোহনে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হিমেলকে ফিরে পেতে মায়ের আকুতি আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায়! জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক’র উদ্বোধন প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
শনিবার ১৮ জুলাই ২০২৬
শনিবার ১৮ জুলাই ২০২৬

অনিয়ম-দুর্নীতির রাজত্ব : পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলছে না সেবা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৫ জুলাই ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৫ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীর পুঠিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ব্যাপক অনিয়ম, গাফিলতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) সুফি এবরার আহমেদ বকসী স্থানীয় একটি শক্তিশালী দালাল চক্রের মাধ্যমে সব ধরনের জমি সংক্রান্ত কাজ পরিচালনা করছেন বলে ভুক্তভোগীদের দাবি। সাধারণ মানুষ সরাসরি সেবা নিতে গেলে মাসের পর মাস বিভিন্ন অজুহাতে হয়রানির শিকার হতে হচ্ছে, অথচ দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলেই মুহূর্তেই মিলছে সমাধান।

​অনুসন্ধানে দেখা গেছে, অফিস চলাকালীন খোদ ভূমি কর্মকর্তার উপস্থিতিতেই আফান এবং দলিল লেখক তাহের আলী নামের দুই দালাল অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ও ফাইলপত্র ঘাটাঘাটি করছেন।

স্থানীয় ভুক্তভোগী সারোয়ার হোসেন জিম ও আব্দুল মালেক অভিযোগ করে বলেন, "এই ভূমি অফিসে টাকা ছাড়া কোনো সেবামূলক কাজ হয় না।" হোল্ডিং খোলা, জমির তথ্য সংগ্রহ ও নামজারিসহ (মিউটেশন) বিভিন্ন সরকারি নির্ধারিত ফির বাইরে দালালদের মাধ্যমে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এই অনৈতিক অর্থ লেনদেনের ভিডিও ফুটেজ গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।

​অপর এক ভুক্তভোগী কালাম হোসেন জানান, জমি কেনার আগে তার তথ্য যাচাই করতে অফিসে গেলে অফিস সহায়ক রহিমা খাতুন ও রতন কুমার রাম সরাসরি এক হাজার টাকা উপঢৌকন (ঘুষ) দাবি করেন। টাকা না দিলে নির্ধারিত সময়ে কাজ হবে না বলে তারা সাফ জানিয়ে দেন।

অনলাইনে নামজারির আবেদনের পর প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের মূল দায়িত্ব ইউনিয়ন ভূমি অফিসের। কিন্তু এই কাজটিকে বাণিজ্যে পরিণত করেছেন তহশিলদার সুফি এবরার আহমেদ বকসী। তিনি জাকির হোসেন নামের এক বহিরাগত দালালের মাধ্যমে নামজারি প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা নিচ্ছেন। জাকির হোসেন ভূমি অফিসের কোনো বৈধ কর্মচারী না হলেও তিনি প্রতিনিয়ত অফিসে উপস্থিত থাকেন। এ বিষয়ে জানতে চাইলে জাকির নিজেকে "উন্নয়ন খাতে কর্মরত" বলে দাবি করে অফিসের সব গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) সুফি এবরার আহমেদ বকসী নিজের অনৈতিক সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তবে অফিসে ঘুষ লেনদেনের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে তিনি বলেন, "আমার অফিসে দুজন সহকারী রয়েছে। তাদের ঘুষ নেওয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।"

অনুসন্ধানে জানা যায়, তহশিলদার সুফি এবরার আহমেদের বিরুদ্ধে এর আগেও সরকারি খাস জমি ব্যক্তিমালিকানায় পাইয়ে দিয়ে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে।

উপজেলার ধোপাপাড়া মৌজার (জে.এল নম্বর ৩৯) আওতায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত মোট ৯টি দাগে (২৮০১, ২৮০২, ২৮০৩, ২৮০৪, ২৮০৫, ২৮০৬, ২৮১০, ২৭২৭ ও ২৭৩০) প্রায় ২৫ বিঘা (৮.২৭ একর) সরকারি ধানী জমি রয়েছে। অথচ মোটা অঙ্কের সুবিধা নিয়ে মৃত আলীমুদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম ওরফে সাইদুর রহমানকে জমিগুলো একচ্ছত্র দখলের সুযোগ করে দেওয়া হয়েছে। শাহিদুল বছরের পর বছর ধরে ওই খাস জমিতে পুকুর খনন করে ব্যক্তিগত সম্পদের মতো ভোগদখল করছেন।

​অভিযোগ রয়েছে, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সুফি এবরার আহমেদ বকসী রাজশাহীর বিভিন্ন স্থানে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন, যা তিনি প্রায় কোটি টাকা ব্যয়ে ক্রয় করেছেন বলে জানা গেছে।

​পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসের এই চরম অনিয়ম, দুর্নীতি ও খাস জমি দখলের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান বলেন, "এরকম কোনো অভিযোগ আমার কাছে নাই। কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।"


আরও খবর




আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আজিজুল হক’র দাফন সম্পন্ন

আল্লারদর্গা বাজারের উন্নয়ন ও বাজেট নিয়ে মতবিনিময় সভা

সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন

রূপগঞ্জে ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ী দাদশীতে যুবদলের সাবেক সদস্য সচিবের উপরে পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই ....... ফুটবল বিতরনকালে ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মনি

মধ্যনগরে ১নং বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হযরত আলী

বোয়ালখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন দরবারে গাউছে হাওলাপুরী দরবার

রাণীনগরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী ও শশুর-শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা

কাশিমপুরে প্রথম সামারি ট্রায়ালে রিপন-মামুনের এক বছরের কারাদণ্ড

লালমোহনে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হিমেলকে ফিরে পেতে মায়ের আকুতি

আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস

জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আজিজুল হক’র দাফন সম্পন্ন

আল্লারদর্গা বাজারের উন্নয়ন ও বাজেট নিয়ে মতবিনিময় সভা

সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২'শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

নতুন জার্সিতে নতুন স্বপ্নের যাত্রা শুরু: মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন

রূপগঞ্জে ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ী দাদশীতে যুবদলের সাবেক সদস্য সচিবের উপরে পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই ....... ফুটবল বিতরনকালে ষোলটাকা ইউপির সাবেক চেয়ারম্যান মনি

মধ্যনগরে ১নং বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে হযরত আলী

বোয়ালখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন দরবারে গাউছে হাওলাপুরী দরবার