
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মোঃ মোবারক হোসেনের জানাজা ২৫ অক্টোবর রবিবার বাদ যোহর নাঙ্গলকোট শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পরে তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজায় ইমাম, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জানাজার নামাজ পূর্ব সংক্ষিপ্ত মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন নয়ন, নাঙ্গলকোট পৌরসভার বিএনপির সাবেক আহবায়ক মোঃ আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আবদুর রব, নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা নুরুল আমিন, মাওলানা এস এম মহিউদ্দিন, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মরহুমের মেঝো ছেলে মোঃ আবু হানিফ সহ প্রমুখ।
আলোচকগন নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম মোবারক হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁরা মরহুমের জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।




























