শিরোনাম
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

আনন্দাশ্রু, সোল্লাসে বরণ ইসরায়েলি জেল থেকে ছাড়া পাওয়া ৯০ ফিলিস্তিনি নারী-শিশুকে

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গাজায় জিম্মি তিন ইসরায়েলিকে হামাস ছেড়ে দেওয়ার পর ইসরায়েলও তাদের কারাগারে বন্দি থাকা ৯০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে।


সোমবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে রেডক্রসের বাস তাদেরকে পশ্চিম তীরের রামাল্লায় নিয়ে আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।


কোনো ধরনের উদযাপন থাকবে না ইসরায়েলি বাহিনীর এমন সতর্কতা সত্ত্বেও আত্মীয়, বন্ধুবান্ধব আর সমর্থকসহ হাজারো উচ্ছ্বসিত মানুষের বিশাল এক ভিড বাড়ি ফিরে আসা এ ফিলিস্তিনিদের বরণ করে নেয়।


এদিন দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের ৬৯ নারী ও ২১ কিশোর বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। কিশোরদের কারও কারও বয়স মাত্র ১২।


মুক্তি পাওয়া নারীদের মধ্যে আছেন ৬২ বছর বয়সী খালিদা জারারও। বামপন্থি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টানের শীর্ষস্থানীয় এ সদস্যকে ‘প্রশাসনিক আটকাদেশ’ এর আওতায় ছয় মাস নির্জন কারাবাসে রাখা হয়েছিল।


‘প্রশাসনিক আটকাদেশ’ এর আওতায় ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ বা আদালতের রায় ছাড়াই সন্দেহভাজন যে কাউকে জেলে আটকে রাখতে পারে।


আছেন সাংবাদিক বুশরা আল-তাউইলও, ইসরায়েল যাকে ২০২৪ সালের মার্চে জেলে পাঠিয়েছিল।


এ নারী জানান, তার যাত্রা শুরু হয় রোববার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে। এ সময় তাকে এক কারাগার থেকে অন্য এক কারাগারে এনে মুক্তি পেতে যাওয়া বন্দিদের সাথে রাখা হয়।


“অপেক্ষা করতে খুব কষ্ট হচ্ছিল। যদিও যে কোনা মুহূর্তে যে আমাদের মুক্তি দেওয়া হবে সে ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম,” বলেছেন তিনি।


তাউইলের বাবাও এখন ইসরায়েলের কারাগারে। শিগগিরই তাকেও ছেড়ে দেওয়া হবে বলে জানান এ সাংবাদিক।


“আমি তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তিনি এখনো বন্দি, চুক্তির অংশ হিসেবে তিনিও মুক্তি পাবেন মাত্রই এই সুসংবাদ পেয়েছি আমি,” বলেন তাউইল।


খালিদা, বুশরাসহ গভীর রাতে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ৯০ নারী-শিশু দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় এসে পৌঁছালে আবেগাপ্লুত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা মুক্ত ফিলিস্তিনিদের কাউকে কাউকে কাঁধেও তুলে নেন; কারো চোখে পানি, চলছে কোলাকুলি। থেকে থেকে পাওয়া যাচ্ছে চিৎকার, কেউ বাজাচ্ছেন শিস।


উপস্থিত অনেকের হাতে এসময় ফাতাহ, হামাস, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদসহ ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া গোষ্ঠীগুলোর পতাকাও ছিল।


“আজ যারা মুক্তি পেয়েছে তারা আমাদের কাছে পরিবারের সদস্যই। রক্তের সম্পর্ক না থাকলেও তারা আমাদেরই অংশ। তাদেরকে দেখতে ও আবেগ ধারণ করতে আজ আমরা এখানে এসেছি,” অন্য এক বার্তা সংস্থাকে এমনটাই বলেছেন সেখানে উপস্থিত ২৩ বছর বয়সী তরুণী আমান্দা আবু শার্খ।


বন্দি অনেককে ছেড়ে দেওয়া হবে শুনে বন্ধুবান্ধব নিয়ে ছুটে এসে এসেছেন রামাল্লার ২০ বছর বয়সী তরুণ মুহাম্মদ।


কিছুদিন আগে তিনি নিজেই ইসরায়েলের ওফার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। বন্দিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হতে পারবে, এটা ভেবেই আনন্দিত তিনি।


“কারাগারে থাকা অনেক লোককে জানতাম আমি। তাদের মধ্যে অনেক নিষ্পাপ মানুষ এবং নারী ও শিশু আছে,” বলেছেন তিনি।


আল জাজিরা জানায়, ২০২৩ সালের নভেম্বরের পর হামাস ও ইসরায়েলের মধ্যে এবারই প্রথম বন্দি বিনিময় হলো।


এবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ঠিক কত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে তা নিশ্চিত হওয়া না গেলেও সংখ্যাটা এক হাজার থেকে দুই হাজারের কাছাকাছি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।


চুক্তির প্রথম ধাপে ছয় সপ্তাহে হামাস মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। শনিবার জিম্মি মুক্তির পরবর্তী দিন।


দুই সপ্তাহের মধ্যে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা।


২০২৩ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ১৫ মাসে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তেল আবিবের হামলা ও বাড়ি ছাড়ার নির্দেশনায় গাজার জনসংখ্যার প্রায় ৯০ শতাংশকে হতে হয়েছে বাস্তুচ্যুত।



আরও খবর
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬





নাঙ্গলকোট ইকরা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের হিফজ্ সবক ও হাফেজদের পাগড়ি প্রদান

নিখোজ সংবাদ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ

তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড

চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেপ্তার

ধানসাগরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ইউনিয়ন ঘোষণার অগ্রগতি উদযাপন।

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি ফি ১,১৭০ টাকা; দাবি ৭০ হাজার; ২০ হাজারে রফা

মনপুরায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

লালপুরে ছয় রাস্তার মোড় বাইপাস সড়কের নির্মাণকাজ উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত