শিরোনাম
পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

বিশ্বকে ভোগাচ্ছে ‘চরম তাপ মহামারি’ : গুতেরেস

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জলবায়ু পরিবর্তনের জেরে গড় তাপমাত্রা বাড়ছে বিশ্বের; বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, ঝড়, অতিবর্ষণ ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। চলমান এই পরিস্থিতিকে ‘চরম তাপ মহামারি’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।



বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন, “সম্প্রতি বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ছে। অনেক অঞ্চলে প্রায় নিয়মিত তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। গরমের নাভিশ্বাস উঠছে জনগণের।”


“বর্তমানে যে তাপপ্রবাহ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, সেটি কোনো স্বাভাবিক আবহাওয়াগত পরিস্থিতি নয়, আমরা বলতে পারি— পৃথিবীজুড়ে এখন তাপ মহামারি শুরু হয়েছে।”



ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট অবজারভেটরি সম্প্রতি জানিয়েছে, গত ২১, ২২ এবং ২৩ জুলাই ছিল বিশ্বের ইতিহাসের উষ্ণতম দিন। এই তিনদিনের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল ২২ জুলাই। এ দিন বিশ্বের গড় তাপমাত্রা ছিল রেকর্ড ১৭ দশমিক ১৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে কখনও বিশ্বের দৈনিক তাপমাত্রা এই পর্যায়ে পৌঁছায়নি।


সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, “সম্প্রতি আমরা বিশ্বজুড়ে গরম বাড়তে থাকা নিয়ে কথা বলছি; কিন্তু সমস্যাটি কেবল তাপবৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। উষ্ণতা বৃদ্ধির কারণে ঝড়, বন্যা, খরা, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে; সাগরপৃষ্ঠের উচ্চতা বাড়ছে…এক কথায় বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের তালিকা দিন দিন লম্বা হচ্ছে।”


“এই উষ্ণতা বৃদ্ধির কারণ প্রাকৃতিক নয়, বরং মানুষের একটি রোগ এ জন্য দায়ী। এই রোগের নাম পাগলামি; নিজের একমাত্র আবাস ধ্বংসের পাগলামি। এই পাগলামির কারণে ক্ষতিকর জেনেও কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে মানুষ, নগরায়নের নামে অরণ্য ধ্বংস করছে।”


“যেহেতু জীবাশ্ব জ্বালানির ব্যবহার কার্বন নিঃস্বরণ ও উষ্ণতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ, আমি প্রত্যাশা করছি, জি২০ সহ বিশ্বজুড়ে যত আঞ্চলিক জোট রয়েছে, সেসব জোটের সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির ইস্যুটি গুরুত্ব সহকারে আলোচনা করা হবে।”


২০২৩ সালকে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর বলে উল্লেখ করেছিলেন জলবায়ুবিদরা, তবে চলতি ২০২৪ সাল সেই রেকর্ডকে ছাপিয়ে গেছে। এ বছরের প্রথম ৭ মাসে বিশ্বের অন্তত ১০টি অঞ্চলে নিয়মিত তাপমাত্রা উঠেছে ৫০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি।


জাতিসংগের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ২০১৯ সাল— এই ১৯ বছরে তাপপ্রবাহ, বন্যা, ঝড় ও অতিবর্ষণে বিশ্বজুড়ে ‍মৃত্যু হয়েছে প্রায় ৪ লাখ ৮৯ হাজার মানুষের।


গুতেরেস বলেন, “জলবায়ু পরিবর্তনের জন্য প্রকৃতি যতখানি দায়ী, তার চেয়েও বেশি দায়ী মানবসৃষ্ট বিভিন্ন কারণ। তাই আমরা যদি উদ্যোগী না হই, এই সংকট আপনা-আপনি সমাধান হবে না।”


সূত্র : এএফপি


আরও খবর




পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন


এই সম্পর্কিত আরও খবর

শুধু পর্যটন নয়, বিদেশি বিনিয়োগ টানতে কলম্বোয় ধীরা হেট্টিয়ারাচ্চির মেগা এক্সপো

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক