
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১৫ নং বক্সগঞ্জ ইউনিয়নের ৬ নং (কোকালি,তেতৈয়া,ছপুয়া) ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন ১২ মে সোমবার বিকেলে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
জিয়ামঞ্চ নাঙ্গলকোট উপজেলা শাখার সদস্য সচিব তানভীর আহমদ চৌধুরী তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নাঙ্গলকোট উপজেলার যুগ্ন আহবায়ক বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মিজানুর রহমান খোকন,জিয়ামঞ্চ কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবুল হক।
এ উপস্থিত ছিলেন যুবদল নেতা সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেন,ছাত্রদল নেতা রূপক সহ ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি, সম্মেলনের সমন্বয়ক সাবেক চেয়ারম্যান গোলাম রসুল তার বক্তব্য শেষে সম্মেলনে নির্বাচিত সভাপতি হিসেবে আবুল কালাম মাঝি ও সাধারণ সম্পাদক হিসেবে পেয়ার আমাদের নাম ঘোষণা করেন।
সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারেক, নেছার,আমজাদ, জয়, সালমান সহ প্রমুখ।





























