শিরোনাম
বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৩ শ্রীবরদীর আশরাফুল হত্যার মূল আসামীকে আটক করেছে র‍্যাব -১৪ শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার গঙ্গাচড়ায় প্রেমের ঘটনায় প্রেমিককে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয়রা নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের দশা দেখতে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে গিয়ে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান।


বুধবার সকালে তিনি ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পথে আশুগঞ্জের হোটেল ‘উজানভাটিতে’ যাত্রাবিরতি করেন।


সেখান থেকে যাত্রা শুরু করার পর আশুগঞ্জের বাহাদুরপুর থেকে ‘দীর্ঘ যানজটে’ আটকা পড়েন উপদেষ্টা।


আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম বেলা পৌনে ১২টায়  বলেন, “উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।


“পথে আশুগঞ্জের বাহাদুরপুর মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। ধীরে ধীরে গাড়ি আগাচ্ছে; বর্তমানে বেড়তলায় আছেন।”


এদিকে বুধবার সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে।


এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত যানজট নিত্যদিনের চিত্র। এই অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হওয়ায় তীব্র যানজট ও ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এ অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগে ৪-৬ ঘণ্টা।


প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার ওই ১২ কিলোমিটার অংশ পরিদর্শনে সড়ক পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান আসার খবরে রোববার থেকে সড়কের খানাখন্দের ভরাট শুরু করা হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর কারণে গত তিনদিন ধরে সেখানে তীব্র যানজট বেধে আছে।


সওজ ও জেলা প্রশাসন কার্যালয় জানিয়েছে, পাঁচ হাজার ৭৯১ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’।


শেখ হাসিনা সরকারের পতনের পর দেশি অর্থ ও ভারতীয় ঋণে চলমান প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা কাজ ফেলে ফিরে যান।


প্রায় তিন মাস পর তারা ফিরে এসে কাজ শুরু করেন। এর মধ্যে তাদের অনেক মালামাল খোয়া গেছে। ৫ অগাস্টের পর প্রকল্পের কাজের গতি আরও কমে যায়। প্রতিষ্ঠানটির দাবির পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরের শেষে সরকার অতিরিক্ত ১৬৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়।


আরও খবর




রায়গঞ্জে অবৈধ তেল বিক্রি, জরিমানা

বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে

চাষাঢ়ায় শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ৭ পিস ইয়াবা সহ জামাল নামের ১ ব্যাক্তি আটক

শ্রীপুরে অবৈধ বালু উত্তোলন: লরি ও ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ধানখেত, দিশেহারা কৃষক

কয়লার বস্তা আনতে সীমান্ত পেরিয়েছিলেন ইউনুস,ফিরলেন নিথর দেহ হয়ে

মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন

উলিপুরে ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

ফেনীতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৮

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়

কুতুবপু‌রে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা


এই সম্পর্কিত আরও খবর

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল