শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

“চাঁদার দাবির জেরে মাহবুব জিয়া হত্যা: আতঙ্কে পরিবার, দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন”

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় নিহত মাহবুব জিয়া (৪০)। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্যরা।
জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে নিহতের ভাই নাছির উদ্দিন, স্ত্রী তানিয়া, বাদল মিয়াসহ স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের জমি বিরোধ নিয়ে উত্তেজনা চলছিল। কয়েক সপ্তাহ আগে বাড়ি নির্মাণের সময় পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনাটি উপেক্ষা করায় ২৩ নভেম্বর বিকেল ৫টার দিকে মুনিয়ারিকান্দা বাজার থেকে বাড়ি ফেরার সময় বিদ্যালয় মাঠে ইলিয়াস মিয়া, ফরহাদ মিয়া, সামাদ, তানভির ও সুরমা আক্তারের নেতৃত্বে একটি দল তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, রামদা, চাপাতি, লোহার রড, ইট ও লাঠি দিয়ে ধারালো ও ভোঁতা অস্ত্রে অতর্কিত হামলায় মাহবুব জিয়া, রফিক ও সায়িম গুরুতর জখম হন। প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চললেও অবস্থার অবনতি হলে ঢাকার সিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সেখানে মারা যান মাহবুব জিয়া। আহতদের একজন এখনো ময়মনসিংহ মেডিকেলে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, হামলা ঠেকাতে গেলে হুমাইরা ও তানিয়াসহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। হামলার পরও অভিযুক্তরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে যায় বলে দাবি তাদের।
নাছির উদ্দিন এ ঘটনায় পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন জানান,“এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।”
সংবাদ সম্মেলনে পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি পুরো পরিবারকে নিরাপত্তা প্রদানের দাবি জানায়।

আরও খবর

কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

এই সম্পর্কিত আরও খবর