
ছাতক প্রতিনিধি ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদের গাঁও পূর্বপাড়ার বাসিন্দা,সাবেক ইউপি সদস্য মরহুম আপ্তাব আলী তালুকদারের ৫ ম মৃত্যু বার্ষিকী। তিনি ২০২০ সালের ২১ মে নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।তিনি অত্যন্ত সহজ-সরল ও সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। একজন সাদা মনের অধিকারী ছিলেন আপ্তাব আলী তালুকদার। মৃত্যু কালে স্ত্রী,৩ পুত্র,এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। মরহুমের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার বাদ জুম্মা সৈদের গাঁও পূর্ব পাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন মহুমের পুত্র সাংবাদিক সুজন তালুকদার।





























