শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

ছেলেকে জীবিত না হলেও অন্তত লাশটা এনে দেন- নদীতে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ২১ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা): 

‘আমার ছেলেকে এনে আমার কোলে দেন। যেকোনোভাবে আমার ছেলেকে আপনারা এনে দেন। আমরা গরীব মানুষ, বদলা দিয়ে খাই। আপনারা আমার ছেলেকে জীবিত না হলেও অন্তত লাশটা এনে দেন।’ এভাবেই নিখোঁজ ছেলেকে ফিরে পেতে আহাজারি করছিলেন মোসা. মিনারা বেগম নামে এক মা। তিনি ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকার মুনাফ বেপারী বাড়ির মো. রেজাউলের স্ত্রী। তার ১৪ বছর বয়সী ছেলে মো. নুহাদ তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হয়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তেঁতুলিয়া নদীর ব্লান্টির চর এলাকায় রাঙ্গাবালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি জামাল-৮ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মাছ ধরার ট্রলারটি। ওই ট্রলারে থাকা ৩জন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে কিশোর নুহাদ। দুর্ঘটনার পর থেকে শুক্রবার বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ নুহাদের কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। এতে করে তার পরিবারে শোকের মাতম চলছে। বুকের মাঝে কান্না চেপে ছেলেকে অথৈ পানিতে খুঁজে বেড়াচ্ছেন বাবা মো. রেজাউল।

তিনি বলেন, আমার ৯ ছেলে-মেয়ে। ছেলেদের মধ্যে সবার ছোট নুহাদ। বৃহস্পতিবার প্রতিবেশী জাহান উদ্দিনের ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যায় নুহাদসহ মোট চারজন। এ সময় ঢাকাগামী এমভি জামাল-৮ নামে একটি লঞ্চ তাদের মাছ ধরা ট্রলারকে ধাক্কা দেয়। এতে ওই ট্রলারে থাকা তিনজন জীবিত অবস্থায় তীরে ফিরলেও আমার ছেলে নুহাদ এখনো নিখোঁজ রয়েছে। ওই ঘটনার পর থেকে আত্মী-স্বজনদের নিয়ে সারারাত এবং শুক্রবার বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেছি। তবে কোনোভাবেই তার হদিস পাচ্ছি না। আবারও নদীতে যাবো ছেলেকে খুঁজতে। এতো সময় যেহেতু পার হয়ে গেছে তাই হয়তো আমার ছেলে আর বেঁচে নেই। তাই আমি ছেলের লাশটা হলেও শেষবারের মতো দেখতে চাই। ওই লাশটা নিজের হাতে মাটি দেবো। তবে যে লঞ্চ এই দুর্ঘটনা ঘটিয়েছে আমি তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে ট্রলার মালিক জাহান উদ্দিন জানান, আমার তিন ছেলেসহ নুহাদ নদীতে মাছ ধরতে যায়। বিকেলের দিকে জাল টেনে তোলার সময় ঢাকাগামী একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিয়ে চূর্ণবিচূর্ণ করে ফেলেছে। এতে আমার অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় ট্রলারটি ভেঙে ডুবে গেলে আমার ছেলেরা নদী সাঁতরে তীরে উঠতে পারলেও নুহাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার পুরো রাত এবং শুক্রবার বিকেল পর্যন্ত খুঁজেও নুহাদের কোনো সন্ধান মেলেনি। তাই আমি ওই লঞ্চের সঙ্গে সংশ্লিষ্টদের কঠোর বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিখোঁজ কিশোরকে বহুস্থানে খুঁজেছি। তবে কোনোভাবেই তার সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া নদীতে থাকা জেলেদেরকেও বলে দেওয়া হয়েছে তারা ওই কিশোরের কোনো সন্ধান পেলে যেন আমাদের দ্রুত অবহিত করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। নিখোঁজ ওই কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে প্রয়োজনী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির