শিরোনাম
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

চরাঞ্চলে ওরসের আড়ালে বসে জুয়ার আসর; প্রতিরাতে ১৫ লাখ টাকার লেনদেন

প্রকাশিত:রবিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: ‎নরসিংদীর চরাঞ্চল আলোকবালি উত্তরপাড়া কেরাসার মাজারে তিনদিনব্যাপী ওরসকে ঘিরে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শুক্রবার শুরু হওয়া এ আয়োজন চলবে রবিবার পর্যন্ত। প্রায় ৮৩ বছর ধরে এ ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের আয়োজনকে ঘিরে উঠেছে জুয়ার আসরের অভিযোগ, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ‎ ‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওরসের আড়ালে জুয়া খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। স্থানীয় সূত্র জানায়, আলোকবালি উত্তরপাড়ার বাসিন্দা মো. মাইনউদ্দিনের উদ্যোগে এ বছর কেরাসার মাজারে ওরসের আয়োজন করা হয়। মাজার প্রাঙ্গণে বসেছে অস্থায়ী দোকানপাট, খাবারের স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। ‎ ‎তবে একাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগ, মাজারসংলগ্ন এলাকায় ছামিয়ানা টানিয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘ছয়গুটি’ নামের জুয়ার আসর বসছে। প্রতিটি খেলায় ৫০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত বাজি ধরা হচ্ছে। বাজিতে জিতলে দ্বিগুণ টাকা পাওয়ার লোভে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে বলে দাবি তাদের। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিরাতে প্রায় ১৫ লাখ টাকার লেনদেন হচ্ছে। ‎ ‎অভিযোগে আরও বলা হয়, আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী, নরসিংদী সদর থানা কৃষক দলের সদস্য সজল চৌধুরী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাতেম তাই ও সদস্য সচিব মাসুদ আহমেদ রানার পরোক্ষ মদদে এ জুয়ার আসর পরিচালিত হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। ‎ ‎নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, ধর্মীয় আয়োজনের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চললে তা আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি তরুণ সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ‎ ‎আরেক নারী অভিযোগ করে বলেন, ওরস শুরুর পর থেকে তার স্বামী মাছ বিক্রির উপার্জনের অর্থ জুয়ার আসরে হারাচ্ছেন, যার কারণে সংসারে অশান্তি বাড়ছে। ‎ ‎ওরস আয়োজক কমিটির সদস্য মুন্না বলেন, “আমরা থানা থেকে অনুমতি নিয়ে ওরসের আয়োজন করেছি। স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তি জুয়ার আয়োজন করে থাকলে এর দায় আমাদের নয়।” ‎ ‎এ বিষয়ে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি আলোকবালির নয়, অন্য এলাকার ঘটনা। “আমাদের এখানে কোনো জুয়ার আসর বসেনি এবং বিএনপির কেউ জড়িত নয়,” দাবি তার। ‎ ‎এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।


আরও খবর




প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ