শিরোনাম
সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে মুমিনুলের সেঞ্চুরি, মুশফিকের ফিফটি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচটি শেষ হয়েছে। যেখানে জয় পায়নি বিসিবির লাল ও সবুজ দলের কেউই। তবে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে দাপুটে অবস্থান ছিল সবুজ দলের। তাদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।


প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিসিবির লাল দল মাত্র ১৩১ রানেই অলআউট হয়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে ৮৪ বলে সর্বোচ্চ ৫০ রান করেন মুশফিকুর রহিম, এ ছাড়া শফিকুল করেন ৩০ রান।  এর আগে লাল দলের প্রথম তিন ব্যাটারই আউট হন দুই অঙ্কের ঘরে পৌঁছার আগেই। মাঝে মুশফিক হাল ধরেছিলেন, এরপর আবারও একই ধস এবং শেষদিকে দলীয় সংগ্রহ বাড়ে শফিকুলের ব্যাটে।


বিপরীতে, সবুজ দলের হয়ে ৪০ রানে ৪ উইকেট শিকার করেন অফস্পিনার নাঈম হাসান। এছাড়া খালেদ আহমেদ ৩টি, রুয়েল মিয়া ২টি এবং তাইজুল ইসলাম ১ উইকেট শিকার করেছেন।


মুশফিকদের ছোট পুঁজির সামনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় সবুজ দল। আশিকুর রহমান এবং নাঈম শেখের উদ্বোধনী জুটি থেকে ৪১ রান আসে। ২৬ বলে ১৪ রানের ইনিংস খেলে বিদায় নেন আশিকুর। সঙ্গী নাঈম সাজঘরে ফেরার আগে খেলেছেন ৪৫ বলে ৩৮ রানের ইনিংস। শেষ বিকেলে মুমিনুল দলের হাল ধরেন। মাঝে ৪৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন ইয়াসির আলি রাব্বি। পরে প্রীতম কুমারকে সঙ্গে নিয়ে ফিফটির দ্বারপ্রান্তে গিয়ে দিনের খেলা শেষ করেন মুমিনুল।


দ্বিতীয় দিনে অনায়াসেই ফিফটি সম্পূর্ণ করেন মুমিনুল। এক প্রান্ত আগলে রেখে এগিয়ে গেছেন মুমিনুল। তার ব্যাটে চড়েই রান উঠেছে দলের বোর্ডে। দারুণ সাবলীল ব্যাটিংয়ে শেষমেশ তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন মুমিনুল হক। দলের ২৫৮ রানের মাথায় আউট হওয়ার আগে ১৮৩ বলে ১২৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, প্রীতমও ৮২ বলে ৩৪ রান করে ফেরেন। এ ছাড়া আর কেউ বলার মতো ইনিংস খেলতে না পারায় ২৭৪ রানে গুটিয়ে যায় সবুজ দল। তবে তারা ১৪৩ রানের লিড পেয়ে যায়।



দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাল দল সেই লিড পেরিয়েছে ঠিকই, তবে তারা খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না। দিন শেষ না হলে হয়তো ফল তাদের বিপক্ষে যেতে পারত। কারণ ১৪৭ তুলতেই লাল দল হারিয়ে বসে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মুশফিক। এ ছাড়া আহরার আমিন অপরাজিত থাকেন ৩১ রানে। ইনিংসিতে সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট তুলে নেন তাইজুল। আগামী ২৯ জুলাই থেকে তিনদিন ব্যাপী দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে লাল ও সবুজ দল। 


আরও খবর




মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা