শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্বপালনের জন্য বাইডেন উপযুক্ত, বলছেন চিকিৎসক

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া এই ডেমোক্র্যাট নেতার বয়স এখন ৮১ বছর। আর তাই তার বয়স ও শারীরিক অবস্থা নিয়ে প্রায়ই আলোচনা হয়।



তবে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের জন্য শারীরিকভাবে ফিট বা উপযুক্ত বলে ঘোষণা করেছেন চিকিৎসক। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেনের ডাক্তার বলেছেন, তিনি ‘দায়িত্বপালনের জন্য উপযুক্ত’ এবং মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক মেডিকেল পরীক্ষার পরে ‘কোনও নতুন উদ্বেগ’ শনাক্ত  করা যায়নি।



বিবিসি বলছে, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। আর তাই নির্বাচনের আগে বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ডেমোক্র্যাট এই প্রেসিডেন্টর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।


হোয়াইট হাউসের চিকিৎসক ড. কেভিন ও’কনর বলেছেন, ‘কোনও ধরনের ছাড় বা কাজের সঙ্গে আপস করা ছাড়াই নিজের সমস্ত দায়িত্ব সম্পূর্ণরূপে সম্পাদন করছেন’ প্রেসিডেন্ট জো বাইডেন। (তার স্বাস্থ্যের) সবকিছুই দুর্দান্ত চলছে।’


৮১ বছর বয়সী এই প্রেসিডেন্ট মেরিল্যান্ডের একটি সামরিক হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। বাইডেন বলেন, পরীক্ষার ফলাফল ‘গত বছরের চেয়ে আলাদা কিছু নয়’ এবং চিকিৎসকরা ‘মনে করেন, আমাকে দেখতে খুব কম বয়সী লাগে’।


বিবিসি বলছে, প্রেসিডেন্ট বাইডেনের শেষ শারীরিক পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। তার ডাক্তারের মতে, তিনি (বাইডেন) ‘স্বাস্থ্যবান’ ও ‘শক্তিশালী’ এবং ‘প্রতি সপ্তাহে তিনি কমপক্ষে পাঁচ দিন ব্যায়াম করেন’।


এদিকে এক মেমোতে ড. ও’কনর উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট বাইডেন অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (অনিয়মিত হৃদস্পন্দন)-এর জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আর এ জন্য তিনি রক্ত ​​​​পাতলা করার ওষুধ সেবন করেন।


এছাড়া গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স এবং হাইপারলিপিডেমিয়া রোগও রয়েছে বাইডেনের। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সের কারণে প্রেসিডেন্ট বাইডেনকে ঘন ঘন গলা পরিষ্কার করতে হয়।


উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন।


অন্যদিকে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে আবারও নির্বাচনের লড়াইয়ে নামার কথা বহু আগে থেকেই বলে আসছেন জো বাইডেনও।


এতে করে সামনের নির্বাচনে বাইডেন এবং ট্রাম্প ফের মুখোমুখি হতে পারেন। তবে জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে, নভেম্বরের নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেনের বয়স মার্কিন ভোটারদের কাছে এখন উদ্বেগের বিষয়।


আরও খবর
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬





হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত