শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা আসিফ মাহমুদের

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রথমাবারের মতো দেশে স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর এই প্রথম কোনো পরিকল্পনার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ।




ঘোষণায় তিনি বলেন, স্পোর্টস অ্যান্ড মিনিস্ট্রির পক্ষ থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আমরা নতুন ও যুগান্তকারী এক ঘোষণা দেওয়ার দ্বারপ্রান্তে আছি। যা এদেশের ক্রীড়াক্ষেত্রে শুধু প্রথম যে তাই নয়, এটি খেলোয়াড় কোচ এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত সবার কাছে এটি হবে বিশেষায়িত স্থান। যেটি হবে নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ক্রীড়াবিদদের হাইপারফরম্যান্স, ক্রীড়ায় সামগ্রিক লক্ষ্য অর্জন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্বগুনের মান উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট’।


দেশের ক্রীড়াঙ্গনে এই স্পোর্টস ইন্সটিটিউট কিভাবে সফলতা বয়ে আনবে এবং এটির কার্যকারীতা কেমন হতে পারে সেটির ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ও উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠাগত সুযোগ সুবিধা প্রদান করবে।’ 


বেশ কিছু মিশন নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট। উন্নত বড় বড় দেশের সঙ্গে তাল মিলিয়ে হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই ইন্সটিটিউট। এ বিষয়ে আসিফ মাহমুদের ব্যাখ্যা, ‘ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স ও চিনসহ উন্নত রাষ্ট্র স্পোর্টস ও সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল ও সাফল্য তারা অর্জন করেছে তা দেশের মাটিতেও নিশ্চিত করাই হবে আমাদের এই ইন্সটিটিউটের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের মিশন ও ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভূক্তিযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে- খেলোয়াড় ও অ্যাথলেটদের পারফরম্যান্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক ইউনিট, স্পোর্টস সাইকোলোজিক ইউনিট, পারফরম্যান্স নিউট্রিশন ইউনিট, স্পোর্টস লিডারশিপ ইউনিটসহ স্পোর্টস ইনোভেশন ইউনিট। হাই ইন্টেনসিটিভ গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্স ও টিম পারফরম্যন্স উন্নয়নে স্পোর্টস পারফরম্যান্স ডাটা ইউনিট, স্পোর্টস মেডিসিন ইউনিট, হাই পারফরম্যান্স কেয়ার ইউনিট।’ অপারেশনাল সার্ভিসেস ইউনিটে কি থাকবে সে ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেন, ‘ফিজিক্যাল কন্ডিশনাল ইউনিট, স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট।


সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আন্তসংস্থা নেটওয়ার্ক ও সমন্বয় নিয়ে বলেন, ‘স্পোর্টসের জন্য প্রাধ্যন্য পাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক-প্রাইভেট অ্যাকাডেমিয়া নেটওয়ার্ক। বিশেষায়িত শিক্ষা ও গবেষনাকার্যে যোগ হবে গুরুকত্বর্পর্ণ এবং সাইন্টিফিক সব বিষয়। যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক, স্পোর্টস সাইকোলোজি, এক্সারসাইজ ফিজিওলোজি, স্পোর্টস সায়েন্স ও পিজিডি স্পোর্টস সায়েন্সসহ আরও বিশেষায়িত কার্যক্রম।’ স্পোর্টস ইন্টসিটিউটে যোগ হবে দেশ ও বিদেশের দক্ষ লোকবল। তবে আগে দেশের মধ্য থেকে দক্ষদের বিবেচনা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।


এদিকে বিকেএসপি থাকতে তেন তবে এই স্পোর্টস ইন্সটিউট, এমন এক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া উপদেষ্টার কথা, ‘বিকেএসপিতে শিক্ষাটা ইন্টারমিডিয়েট পর্যন্ত। আরো উন্নত শিক্ষা ব্যবস্থা সেখানে নেই। যে কারণে আমরা স্পোর্টস ইন্সটিটিউট করার ঘোষণা দিয়েছি।’ এদিকে স্পোর্ট ইন্সটিটিউটের বাজেট কত হতে পারে এমন প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া উপদেষ্টার পাসে বসা সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, এটি এখনও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে যায়নি। আমরা এখনও বাজেট করিনি।’


সংবাদ সম্মেলনে ওঠে আসন্ন নারী বিশ্বকাপ প্রসঙ্গ। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিশ্বকাপ আয়োজন হাতছাড়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। ভারতকে আয়োজনের প্রস্তাবও দিয়েছে আইসিসি। এ নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় হচ্ছে… এটা আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল চলছে। আবার একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’


তবে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আসিফ মাহমুদ ছেড়ে দিচ্ছেন সরকারের হাতে,‘সব কিছু বিবেচনায়, এটা তো ক্রীড়া মন্ত্রণালয়ে নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। ড. মুহাম্মদ ইউনুস স্যার আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব। আইসিসির সঙ্গেও আমাদের আলোচনা চলমান আছে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’


ক্রিকেটের আরও একটি বিষয় আলোচনায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে গাঢাকা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর মধ্যেই গুঞ্জন ছড়ায়, পদত্যাগ করতে রাজি হয়েছেন তিনি। তাহলে এরপর বিসিবি কীভাবে চলবে অথবা বড় কোনো পরিবর্তন আসবে কি না, তাও জানতে চাওয়া হয় ক্রীড়া উপদেষ্টার কাছে। উত্তরে তিনি বলেন, ‘আমরা বলেছি আমরা সংস্কার করব সিষ্টেমের, ব্যক্তির না। সিষ্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারে বদল আসবে এটা সুনিশ্চিত। তবে বোর্ডের ব্যাপারে যেটা হলো গঠনতন্ত্র আছে যারা দায়িত্বে আসবে বা পাবে তাদেরকে গঠনতন্ত্র আরও গণতান্ত্রিক করে গড়ে তুলতে হবে। পাশাপাশি যে অনিয়ম, দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। অন্য ফেডারেশন যেগুলো আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা।’



আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই