শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

ধুঁকছে মৃৎশিল্প, অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার কুমাররা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মৃৎশিল্প। আধুনিকতার ছোঁয়া, প্লাস্টিক ও মেলামাইনের ভিড়ে ‘অচল’ হয়ে পড়েছে যেন মাটির তৈজসপত্র। মাটির বাসনের খুব একটা চাহিদা না হওয়ায় অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার কুমার সম্প্রদায়। 


একসময় জেলার কুমারখালী উপজেলার গড়াই নদীর তীরবর্তী সাঁওতা, কল্যাণপুর ও কয়া গ্রামজুড়ে মাটির তৈরি তৈজসপত্র তৈরিতে ব্যস্ত থাকতেন শত শত নারী-পুরুষ। এখন সেই দৃশ্য অনেকটাই অতীত।



একসময় এই অঞ্চলে মৃৎশিল্পের সাথে জড়িত ছিল এক হাজারেরও বেশি মানুষ। বর্তমানে কয়া গ্রামে মাত্র ১০-১২টি পরিবার কোনো রকমে টিকিয়ে রেখেছে এই পেশা। একদিকে উৎপাদন খরচের ঊর্ধ্বগতি, অন্যদিকে ক্রেতাদের অনাগ্রহ—সব মিলিয়ে ধুঁকছে এ শিল্প।


কয়া গ্রামের প্রবীণ মৃৎশিল্পী গৌতম পাল বলেন, জন্মসূত্রেই আমি এই পেশার সঙ্গে জড়িত। বাবা-ঠাকুরদাদার হাত ধরেই শিখেছি কাজ। এখন বয়স হয়েছে, যতদিন বাঁচব এই পেশাতেই থাকব। সংসার কোনোভাবে চলে গেলেও বাড়তি কিছু করার সুযোগ নেই। 


তিনি জানান, এঁটেল মাটি, রং, জ্বালানি—মৃৎশিল্পের প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে।


গৌতম পালের মা বলেন, ‘ছোটবেলা থেকেই মামা-মামির কাছে মাটির জিনিস বানাতে শিখেছি। বিয়ের পরেও এই পেশাতেই থেকেছি। আগে অনেক চাহিদা ছিল, এখন নেই। আগের মতো বাজার নেই, কষ্টে দিন চলে।’


বংশীধারী পাল ডিপ্লোমা শেষ করেও চাকরি না পেয়ে পারিবারিক এই কাজে যুক্ত হয়েছেন। তিনি বলেন, আমাদের কারখানায় ১৫-২০ ধরনের পণ্য তৈরি হয়। দইয়ের পাতিলের চাহিদা এখনো কিছুটা আছে। অর্ডার পেলে আমরা পণ্য সরবরাহ করি। পরিবার মিলে কাজ করি, তবে সরকার যদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা আরও ভালোভাবে কাজ চালাতে পারতাম।


স্থানীয় বাসিন্দা লালন বলেন, আগে মাটির পাতিলে রান্না হতো, মাটির বাসনে খাওয়া হতো। এখন সেসব আর দেখা যায় না। এই শিল্পকে বাঁচাতে হলে সরকারকে উদ্যোগী হতে হবে।


মৃৎশিল্পীরা জানান, শুধু নিজেদের প্রচেষ্টায় এই ঐতিহ্য ধরে রাখা সম্ভব নয়। প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা। তারা চান স্বল্প সুদে ঋণ, প্রশিক্ষণ কেন্দ্র, আধুনিক সরঞ্জামের ব্যবস্থা এবং মৃৎপণ্যের বাজারজাতকরণে সহায়তা।


হাজার বছরের বাঙালি সংস্কৃতির অংশ মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি না পড়লে অচিরেই হারিয়ে যাবে এই প্রাচীন শিল্প, হারিয়ে যাবে মাটির গন্ধে গড়া এক টুকরো ইতিহাস। 


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার