
হারুন অর রশিদ ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সোমবার ২০ অক্টোবর দুপুর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়(পাইলট) মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে সমাবেশ করে। ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আকলিমা খাতুন,পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিউল ইসলাম,বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোখলেছুর রহমান বাহাদুর, শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার আব্দুল মালেক, কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের সহঃ মৌলভী শিক্ষক মঈনুদ্দিন সেলিম,গংগার হাট এম এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর হক,অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজামান, খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার হায়দার আলী,ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা লিয়াজো কমিটির সদস্য সচিব মোর্শেদ আলম, ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফউদ্দিন। বক্তারা জানান যতক্ষণ প্রজন্ত আমাদের দাবি মানা না হবে আন্দোলন চালিয়ে যাবো ।





























