শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

ফুলবাড়ীয়ায় রাস্তা কেটে ফেলেছে দুর্বৃত্তরা, দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত:রবিবার ০৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ইচাইল বেপারীপাড়া থেকে আছানের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নতুন সংস্কারকৃত রাস্তার একটি অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে ফুলবাড়ীয়া থানায় এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ জানিয়েছেন জাহাঙ্গীর আলম রুবেল।সরেজমিনে দেখা যায়, ইচাইল পাকা রাস্তা থেকে বেপারীপাড়া রাস্তার আছানের বাড়ি সংলগ্ন অংশটি কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ রাস্তা দিয়ে চলাচল করছেন তারা। এ বছর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটি প্রশস্ত করা হয়। বেপারীপাড়া অংশে বসবাসরত প্রায় ৫ হাজার লোকের একমাত্র চলার পথ এটি। এ রাস্তাটি ব্যবহার করেই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। এছাড়াও চিকিৎসা সেবা গ্রহণ ও হাটবাজারসহ জরুরি কার্যক্রমে এ রাস্তাটিই ব্যবহার করেন বেপারীপাড়ার বাসিন্দারা।জাহাঙ্গীর আলম রুবেল বলেন, এ রাস্তা দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। এছাড়াও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা গ্রহণ ও হাটবাজারে জরুরি প্রয়োজনে এ রাস্তাটি ব্যবহার করা হয়।রফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাস্তাটি প্রশস্ত করাতে সহযোগিতা করা হয়। কিছু কুচক্রী মহলের নির্দেশনায় রাস্তাটি কর্তন করা হয়েছে। আমরা এ বিচার চাই।মোফাজ্জল হোসেন জানান, এ রাস্তাটি দিয়ে আমরা পাকিস্তান আমল থেকে আসা-যাওয়া করছি। এটি সংস্কারে কোনো বাধা সৃষ্টি হয়নি। হঠাৎ রাস্তাটি কেটে ফেলা হয়েছে। এতে আমাদের যাতায়াত বিঘ্ন ঘটছে। আমাদের পাড়া থেকে এর বিকল্প রাস্তা ব্যবহার করলে প্রায় ৩ কিলোমিটার পথ ঘুরে হাটবাজার করা হয়।থানায় লিখিত অভিযোগে রাস্তা কাটার জন্য দায়ী করা হয় ইচাইল মধ্য ফকিরপাড়া এলাকার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে মাখন, মৃত শাহাবুদ্দিনের ছেলে জামাল উদ্দিন, মৃত মুনছর আলীর ছেলে নজব আলী ও মকবুল হোসেনের ছেলে আব্দুল মজিদকে। এতে বলা হয়, তারা কুচক্রীদের পরামর্শে দলবলে রাস্তাটি কেটে ফেলে। তবে এ বিষয়ে তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল বলেন, ইচাইল এলাকায় রাস্তা কাটার ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দ্রুত দু'পক্ষের সাথে বসে সমাধানের ব্যবস্থা করা হবে।ফুলবাড়ীয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ বলেন, রাস্তা কাটার ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে অফিসার পাঠানো হয়েছিল। দু'পক্ষের লোকজনের সাথে বসে সমাধানের চেষ্টা করা হবে।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত