শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

গাজায় ১৩৬ সাংবাদিকসহ নিহত ৩২ হাজার, কবে থামবে এই ধ্বংসযজ্ঞ

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৫ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৫ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলী বাহিনীর হামলায় তিনজন ফিলিস্তিন সাংবাদিক নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে সাংবাদিকদের নিহতের সংখ্যা বেড়ে ১৩৬-এ দাঁড়িয়েছে। শনিবার (২৩ মার্চ) গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ইয়েনি সাফাক।


এছাড়া গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৪ হাজার ৩০০ জন মানুষ।



নিহত সাংবাদিকদের নাম মোহাম্মদ আল-রিফি, আবদুল রহমান সাইমা এবং মাহমুদ ইমাদ ইসা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করেছে ইসরাইল।


এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছিল, ‘ফিলিস্তিনিদের কণ্ঠস্বর রোধ করতে, তথ্য আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক জনগণের কাছে তথ্য পৌঁছাতে বাধা দেওয়ার জন্য ইসরাইল ইচ্ছাকৃত-ভাবে গাজায় সাংবাদিকদের হত্যা করেছে।’


এর আগে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) গত মাসে তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, বিগত ২০২৩ সালে বিশ্বজুড়ে নিহত ৯৯ জন সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে মারা গেছেন। এদের মধ্যে তিনজন লেবানিজ ও দুজন ইসরায়েলি সাংবাদিকও রয়েছেন। স্বল্প সময়ের ব্যবধানে শুধু সাংবাদিকদেরই নয়, গাজায় অনেক সাংবাদিকের পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়েছে।


সিপিজের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, একটি দেশে সারা বছর যতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধের তিন মাসে তার চেয়েও অধিক সাংবাদিক মারা গেছেন।


সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোদি গিন্সবার্গ বলেছেন, গাজায় সাংবাদিকরা সম্মুখ সারিতে ছিলেন। তিনি বলেন, এ যুদ্ধে ফিলিস্তিনের সাংবাদিকদের যে অপরিসীম ক্ষতি হয়েছে, তাতে এ অঞ্চল ও তার বাইরে সাংবাদিকতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। একজন সাংবাদিককে হত্যা বিশ্বকে বোঝার নতুন ইঙ্গিত বহন করে।


প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৪ হাজার ৩০০ জন মানুষ। ইসরাইলের হামলায় এই অঞ্চলের বেশিরভাগ জনসংখ্যাই অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ৬০ শতাংশ। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে আছে জনগণ।


এদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে গত শুক্রবার (২৩ মার্চ) ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।


এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে কোনো প্রকার চাপে না রেখে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব আনায় ওয়াশিংটনকে উপহাস করে মস্কো জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের এ 'ভণ্ডামি' পর্যবেক্ষণ করছে।


এর আগে, নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া ও চীন, আলজেরিয়া বিপক্ষে ভোট দিয়েছে এবং গায়ানা বিরত ছিল। স্থায়ী সদস্য ফ্রান্স ও ব্রিটেনসহ নিরাপত্তা পরিষদের অন্য ১১ সদস্য পক্ষে ভোট দিয়েছে।


জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, 'ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য যুক্তরাষ্ট্র কিছুই করছে না। গাজাকে পৃথিবী থেকে কার্যত নিশ্চিহ্ন করে দেয়ার পর যুদ্ধবিরতির প্রস্তাব আনায় ওয়াশিংটনকে উপহাসও করেন তিনি।


ভাসিলি নেবেনজিয়া বলেন, আমরা যুক্তরাষ্ট্রের চিরাচরিত এই ভণ্ডামি পর্যবেক্ষণ করছি। আমেরিকানরা অতিমাত্রায় রাজনৈতিক, তাদের উদ্দেশ্য ভোটারদের নিয়ে খেলা এবং গাজায় যুদ্ধবিরতির কথা উল্লেখ করে তাদের সামনে একটি হাড় ছুঁড়ে মারা। প্রস্তাবটি ইসরায়েলের দায়মুক্তি নিশ্চিত করবে। খসড়াতে তাদের অপরাধ মূল্যায়ন করা হয়নি।


অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনা যখন তুঙ্গে তখন গাজায় আরও দুটি হাসপাতাল রোববার (২৪ মার্চ) অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। এতে তুমুল গোলাগুলির মধ্যে আটকা পড়েছেন চিকিৎসাকর্মীরা। হামলার মুখে একটি হাসপাতাল থেকে রোগী ও আশ্রয় নিয়ে থাকা মানুষদের সরিয়ে নিতে বাধ্য হতে হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।


গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে। তবে হামাস ও হাসপাতাল কর্মীরা এমন অভিযোগ অস্বীকার করে আসছে।


ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীতে গোলা হামলা চলার মধ্যে আল-আমাল ও নাসের হাসপাতালের আশেপাশে একটি ইসরায়েলি ট্যাংক হুট করে ঢুকে পড়ায় তাদের এক কর্মী নিহত হয়েছেন।


এক বিবৃতিতে দাতব্য সংস্থাটি বলেছে, আল-আমাল হাসপাতাল ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে অভিযান চালাচ্ছে। আমাদের সব কর্মী এ মুহূর্তে চরম বিপদের মধ্যে আছে। কারণ, তাদেরকে বের করে আনা সম্ভব হচ্ছে না।


সংস্থাটি আরও বলেছে, ইসরায়েল আল আমাল হাসপাতাল সম্পূর্ণ খালি করে দেয়ার দাবি জানাচ্ছে। হাসপাতালটিতে কর্মী ও রোগীদের পাশাপাশি বাস্তুচ্যুত মানুষেরাও আশ্রয় নিয়ে আছেন। তাদেরকে বের করার জন্য ইসরায়েল স্মোক বোমা ছুঁড়ছে।


হামলার মুখে যেসব রোগীকে সরানো সম্ভব ছিল তাদেরকে পশ্চিমের আল মাওয়াসি উপকূলীয় এলাকায় নেয়া হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। সংস্থাটি এর আগে ইসরায়েলের গুলিতে হাসপাতালে আশ্রয় নেওয়া এক উদ্বাস্তু ফিলিস্তিনির মৃত্যু হওয়ার খবর জানিয়েছিল।


ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা খান ইউনিসের জঙ্গি অবকাঠামোতে হামলা চালাচ্ছে।


খান ইউনিসের বাসিন্দারা বলছে, ইসরায়েলি বাহিনী আরও এগিয়ে গিয়ে নগরীর পশ্চিমাঞ্চলের নাসের হাসপাতাল চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। স্থলভাগ থেকে ভারি গোলা ছুঁড়ে তারা অগ্রসর হচ্ছে।


ইসরায়েল এর আগে গাজার প্রধান আল শিফা হাসপাতালে অভিযান চালায়। টানা কয়েক দিন ধরে গাজার আল-শিফাতে অভিযান চালিয়ে ৪৮০ যোদ্ধাকে বন্দি করার দাবি করেছে ইসরায়েল। আল শিফার পরই খান ইউনিসের হাসপাতাল অবরোধ করল ইসরায়েলি সেনারা।


আরও খবর
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬





হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত