
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নে সারাদিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বিশিষ্ট ব্যাবসায়ী ও কোলকোন্দ আবদুস সামাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবদুস সামাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ( ১৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মরহুমের পরিবারের পক্ষ থেকে গোডাউনের হাটে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করে। এতে ঐ এলাকাসহ আশেপাশের এলাকা থেকে শতাধিক শিশু, নারী - পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করে।
চিকিৎসা সেবা প্রদান করেন মরহুম আবদুস সামাদের ছোট ছেলে ঢাকা ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক নবজাতক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো: শরিফুজ্জামান সোহাগ, মানিকগন্জ মুন্নু হাসপাতালের চিকিৎসক মেডিসিন, প্রেসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মো: আবু রায়হান সিদ্দিকী।
এর আগে সেখানে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী সাইয়েদুজ্জামান সুজন সহ এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মরহুমের প্রতিটি মৃত্যু বার্ষিকীতে পরিবাররের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।





























