শিরোনাম
প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

গোলবন্যায় শীর্ষে ম্যানসিটি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

লুটন টাউনকে ৫-১ গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। এই গোল উৎসবে লিগ টেবিলে শীর্ষে উঠল পেপ গার্দিওলার শিষ্যরা।


ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির একটি করে গোল করেন আর্লিং হলান্ড, জেরেমি দোকু, মাতেও কোভাচিচ ও ইয়োশকো ভার্দিওল, অন্য গোলটি আত্মঘাতী। লুটনের হয়ে ব্যবধান কমান রস বার্কলে।


এদিন শুরতেই সৌভাগ্যের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কেভিন ডে ব্রুইনের চমৎকার পাস ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন হলান্ড। সরাসরি গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন তিনি। আলগা বল পেয়ে শট নেন দোকু। সেটা একজনের গায়ে লাগলে ফের পেয়ে যান হলান্ড। তার ভলি লক্ষ্যের ধারেকাছেও ছিল না; কিন্তু দাইকি হাশিওকার মুখে লেগে দূরের পোস্ট দিয়ে বল জড়ায় জালে!


বিরতির পর কোভাচিচের চমৎকার গোলে ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ চ্যাম্পিয়নরা। শর্ট কর্নারের পর ডি-বক্সে ক্রস করেন হুলিয়ান আলভারেস। বল বাতাসে থাকা অবস্থাতেই সাইড ভলিতে জাল খুঁজে নেন কোভাচিচ। কিছুই করার ছিল না গোলরক্ষকের।


খেলার ৭৬তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন হলান্ড। বাঁ দিকে ঝাঁপ দেন গোলরক্ষক, কিন্তু নরওয়ের ফরোয়ার্ড শট নেন ডান দিকে। আসরে এটি তার ২০তম গোল। ডি-বক্সে দোকুকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সিটি।


চার মিনিট পর গোল হজম করে বসে সিটি। এদেরসন নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে বল বাড়ান নুনেসকে। তাকে বেশ চাপে ফেলে বল কেড়ে নেন বার্কলে। দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শটে খুঁজে নেন জাল।


লুটনের জেগে ওঠার আশা দ্রুতই গুঁড়িয়ে দেন দোকু। বাঁদিক থেকে কাট করে ভেতরে ঢোকার পথে এড়িয়ে যান ফ্রেদ ওনিদিনমার চ্যালেঞ্জ। পরে হাশিওকার দুই পায়ের মাঝ দিয়ে বল বের করে নিয়ে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান দোকু।


যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান আরও বাড়ান ভার্দিওল। দোকুর কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পেয়ে কাছের পোস্ট দিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি। টানা দুই ম্যাচে গোল পেলেন ক্রোয়াট ডিফেন্ডার। রেয়ালের বিপক্ষে আগের ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন তিনি।


৩২ ম্যাচে সিটির পয়েন্ট ৭৩। সমান ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল, আর গোল পার্থক্যে পিছিয়ে তিনে লিভারপুল। দুটি দলই অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।



আরও খবর




প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়