শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

হিসাব চাওয়ায় টালবাহানা, শ্রীপুর নৌঘাটের খাস-কালেকশনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার:

হাওরের জলরেখায় জীবিকা যেমন ভাসমান, তেমনি সেই জীবিকার সঙ্গে জড়িয়ে থাকে রাজস্ব ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন। কিন্তু তাহিরপুরের শ্রীপুর বাজার নৌঘাটের খাস-কালেকশন ঘিরে সেই স্বচ্ছতার জায়গাটিই এখন ঘন কুয়াশায় ঢেকে গেছে বলে অভিযোগ উঠেছে।


পহেলা বৈশাখের দিন নৌঘাট থেকে আদায়কৃত খাস-কালেকশনের অর্থের পূর্ণাঙ্গ হিসাব জানতে চাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে গড়িমসি, এড়িয়ে যাওয়া ও পরস্পরবিরোধী বক্তব্যের অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ।



অভিযোগ অনুযায়ী,তহসিলদারের সহকারী কাজলের কাছে ওই দিনের নৌকা সংখ্যা ও আদায়কৃত অর্থের পরিমাণ জানতে চাইলে তিনি প্রথমে ১৫ মিনিট পর যোগাযোগ করতে বলেন। পরে নির্ধারিত সময়ে ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে সরাসরি তহসিলদারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।পরবর্তীতে সরেজমিনে শ্রীপুর তহসিল অফিসে গিয়ে তহসিলদার অশীষ কুমার চক্রবর্তীর কাছে হিসাব জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং বিকেলের মধ্যে হিসাব দেওয়া হবে বলে জানান। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। রাতেও যোগাযোগ করা হলে তিনি জানান, পুরো হিসাব এখনো প্রস্তুত হয়নি এবং পরদিন জানানো সম্ভব হবে।



এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, “গতকাল থেকেই তহসিলদার খাস আদায় শুরু করেছেন। আমি ব্যস্ত ছিলাম, বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পহেলা বৈশাখের মতো গুরুত্বপূর্ণ দিনে নৌঘাট থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় হলেও তার স্বচ্ছ ও সময়োপযোগী হিসাব প্রকাশ না পাওয়া প্রশাসনিক জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করছে।



সচেতন মহলের দাবি, সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে তথ্য গোপন বা হিসাব প্রদানে গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আদায়ের হিসাব প্রকাশ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।



তবে এ বিষয়ে সংশ্লিষ্ট তহসিল অফিস থেকে এখনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি।




আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন