
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।শুক্রবার (১২ জুন) পুলিশ সুনামগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।অভিযানকালে উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রূপচান আলী(২০)নামের এক যুবককে আটক করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা রুজু করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা কার্যকর শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।তাহিরপুর থানা সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ও জোরদার অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।সংশ্লিষ্টরা মনে করছেন,মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




























