শিরোনাম
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার চট্টগ্রামের পাহাড়তলীতে পিএমকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

হোমনায় যুবলীগ নেতা ছাদেক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা উপজেলায় যুবলীগ নেতা ছাদেকুর রহমান ও তার বাহিনীর সংঘটিত নানা অপকর্ম অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন একই গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত ছাদেকুর রহমান উপজেলার ৭নং ভাষানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।


সরেজমিনে গিয়ে জানা যায়, যুবলীগ নেতা ছাদেকুর রহমান উপজেলার দড়িভাষানিয়া গ্রামে অনৈতিক ভাবে দীর্ঘদিন  প্রভাব বিস্তার করে আসছে । গড়ে তুলেছেন ত্রাশের রাজত্ব। গ্রামে তার ছত্রছায়ায় তৈরি হয়েছে ছাদেক বাহিনী। চাদাবাজী, মাদক ব্যবসা, অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি ও জমির বালু ভরাটের নামে অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে লিপ্ত এ যুবলীগ নেতা ছাদেকুর রহমান। থানায় ও আদালতে রয়েছে তার নামে একাধিক অভিযোগ এবং মামলা।


যুবলীগ নেতা ছাদেক ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে গ্রামের স্থানীয় বাসিন্দারা জানায়, যুবলীগ নেতা পরিচয়ে ছাদেকুর রহমান এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা এলাকায় ঠিকমত চলা ফেরাও করতে পারি না। কেউ তার বিরুদ্ধে কথা বললেই সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়। আমরা তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছি। প্রশাসন ও স্থানীয় এমপি মহোদয়ের কাছে আমাদের অনুরোধ তদন্ত সাপেক্ষে এ ছাদেক ও তার বাহিনীর বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হোক। আমরা গ্রামবাসী ছাদেক ও তার বাহিনীর এ অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেতে চাই।


গ্রামের হিন্দু পরিবারের সদস্য ভুক্তভোগী অঞ্জুরানী দাস জানান, আমার বাড়ির জায়গার বালু ভরাটের কথা বলে ছাদেক টাকা নিয়ে সে টাকা আত্মসাৎ করেছে। টাকা চাইলে হুমকি দেয়। পরে উপায় না পেয়ে জায়গাটি আমি অন্য লোক দিয়ে মাটি ভরাট করতে গেলেও সেখানে ছাদেকসহ তার বাহিনী বাধা দেয় এবং চাঁদা দাবী করে। এক পর্যায় এ নিয়ে কথা কাটি হলে আমাদের পরিবারের উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। আমরা কোর্টে মামলা করেছি ছাদেক ও তার বাহীনির বিরুদ্ধে। আমরা তার এ অত্যাচার থেকে মুক্তি চাই।


আরেক ভুক্তভোগী আছমা আক্তার জানান,  গ্রামের মানুষজন যুবলীগ নেতা ছাদেকের দ্বারা নানা ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে আমার বড় ভাইয়ের কাছে বিচার দেয়। তার জের ধরে ছাদেক আমাদের শত্রু হয়ে দাড়ায়। আমাদের পরিবারকে নানা ভাবে হুমকি ধামকি দেয়া শুরু করে এবং অস্ত্র নিয়ে বাড়িতে এসে হামলার চেষ্টা করে এবং আমার মাকে রামদা নিয়ে কোপাতে আসে। আমরা থানা পুলিশকে কল দিয়ে নিজেদেরকে রক্ষা করি। 


এছাড়াও আছমা আরো বলেন, আমার এক ভাই বিদেশে থাকে সে দেশে আসলে তার কাছে চাঁদা দাবি করে এবং প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে ছাদেক। আমরা রাস্তায় বের হলে তার সন্ত্রাসী বাহিনীরা নানা ধরনের কুটক্তি করে কথা বার্তা বলে বিরক্ত করে। বর্তমানে আমরা পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি।


ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মজিদ স্যারকে আমরা  কেন দাওয়াত করলাম সেই কারণে 

শুক্রবারদিন মসজিদের ভিতরে প্রবেশ করে জুম্মার নামাজের খুতবা বন্ধ করে ছাদেকসহ তার বাহীনি আমাদের উপর হামলা চালায়। এতে আমার পরিবারের ৪জনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে। আমরা এ ঘটনায় মামলা করেছি। তার সঠিক বিচার দাবি করি।


উক্ত ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি  নজরুল সরকার  জানান, আমি দীর্ঘ দিন এ ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিলাম আগে কখনো এ গ্রামে কোন প্রকার  জামেলা হয়নি ও কাউকে জামেলা করতে দেওয়া হয়নি । ছাদেক সভাপতি হওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন অপকর্ম করা শুরু করছে। এই অপকর্মে কেউ বাধা দিলে তার সন্ত্রাসী বাহীনি দিয়ে নানা ভাবে  হুমকি ধামকি দেয়। নিয়ম না মেনে নদী খননের কাজ করে সে অনেক ফসলী জমি নষ্ট করেছে জমি গুলো নদীর সাথে বিলীন হয়ে গেছে। নদীর সাথের অনেক জমিতেই মাটি দেয়ার কথা থাকলেও সে টাকা পয়সা নিয়ে তাদের মাটি দেয় নাই।


অভিযুক্ত ভাষানিয়া  ইউনিয়ন যুবলীগের সভাপতি  ছাদেকুর রহমানের কাছ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন বক্তব্য দিবো না, সময় হলে গ্রামবাসীকে নিয়ে বক্তব্য দিবো।


আরও খবর




শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

গ্লোবাল সম্মানে ভূষিত মিম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মো. সোহাগ

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামের পাহাড়তলীতে পিএমকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান