শিরোনাম
লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম মনোহরগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু,কমবে দুর্ভোগ চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

জামালগঞ্জে জলাশয় শুকিয়ে অবাধে মাছ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সুনামগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা জামালগঞ্জ। অসংখ্য ছোট বড় হাওর, নদী-নালা, খাল-বিল সমৃদ্ধ জামালগঞ্জ এক সময় দেশিয় মাছে ভরপুর ছিল। রুই, কাতলা, চিতল, বোয়াল, শোল-গজার, কালি বাউশ, টেংরা, পাবদা, শিং-মাগুর ও বিভিন্ন প্রজাতির ছোট মাছসহ অসংখ্য জীববৈচিত্র্যের ভান্ডার ছিল উপজেলাটি।


কালের বিবর্তনে এবং মনুষ্য সৃষ্ট নানা সমস্যা ও প্রকৃতিবিনাশী কার্যকলাপে ধ্বংস হচ্ছে দেশিয় মাছের ভান্ডারখ্যাত হাওর। অনেক প্রজাতির মাছ এরই মধ্যে বিলুপ্ত হয়েছে। বিলুপ্তির পথে আরও অনেক প্রজাতির মাছ। হাওরে প্রতিবছর মাত্রাতিরিক্ত কীটনাশক, চায়না দুয়ারীসহ কারেন্ট জাল ও বিল শুকিয়ে ধ্বংস করা হচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য। হাওরে এখন অর আগের মতো দেশিয় মাছ ও শামুক-ঝিনুক, কচ্ছপসহ নানা প্রজাতির প্রাণী তেমনটা চোখে পড়ে না।


বিভিন্ন অজুহাত দেখিয়ে ইজারাদার ও সুবিধাভোগী দল শ্যালো মেশিন বসিয়ে বিল শুকিয়ে মাছ আহরণ করছে। এমনকি বিলের তলা শুকিয়ে কাদা মাটির গভীর থেকে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে মাছ বের করে বংশ নিপাত করছেন তারা।


অভিযোগ আছে, বিগত সরকার ব্যক্তির নামে ইজারা প্রথা বাতিল করে মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেওয়ার ব্যবস্থা করে। যাতে করে প্রকৃত মৎস্যজীবীরা সুবিধা ভোগ করে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। মৎস্যজীবী সমিতির নামে বিল নিয়ে তৃতীয় পক্ষ হচ্ছে সুবিধাভোগী। নামমাত্র টাকায় বিক্রি হয়ে যায় অনেক সমিতি। বছরের পর বছর ধরে চলছে মৎস্য ও জীববৈচির্ত্য নিধন। প্রশাসনের চোখের সামনে মৎস্য আইন ভঙ্গ করে ছোট বড় সরকারি বিল শুকিয়ে মাছ আহরণ করছে সুবিধাভোগীরা। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে দু-একটা অভিযান চালালেও—  তা লোক দেখানো। বর্তমান সরকারের আমলেও ধারাবাহিকভাবে বিল শুকিয়ে দেদার মাছ শিকার চলছে।


উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলায় ২০ একর পরিমাণের নিচে ৪১টি বিল রয়েছে— যার আয়তন ১৫৬ দশমিক ৩০ হেক্টর। আর ২০ একর পরিমাণের উপরে  ৩৯টি বিল— যার আয়তন ১ হাজার ৯১১ দশমিক ৩০ হেক্টর। সরজমিনে দেখা যায়, উপজেলার দিঘা, বাইম দাইর, গঙ্গাধরপুর নদী জলমহালের একাংশ (উরা বিল) শুকিয়ে মাছ আহরণ করা হয়েছে। একের অধিক শ্যালো বসিয়ে বিল শুকানো চলছে দিরাই-চাতল গ্রুপ, আয়লা-ছাগাইয়া গ্রুপের চিনাইধরা, ধলাপাকনা, ঢালিয়া ও নয়াখাল নাইন্দা জলমহালে।


দিরাই চাতল বিলের ইজারাদার হরিনগর-নোয়াগাঁও-নলোয়ারপাড়-জগন্নাথপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বলেন, ছয় বছরের জন্য উন্নয়ন স্কিমে দিরাই চাতল বিল পেয়েছি। বিল ভরাট ও মাটিতে গ্যাস হওয়ার কারণে মাছ থাকে না। বিল খননের জন্য জেলা প্রশাসক স্যার, জামালগঞ্জের ইউএনও স্যার ও মৎস্য কর্মকর্তা অনুমোদন দিয়েছেন। আবহাওয়া ভাল থাকলে খনন কাজ শেষ করব।


উল্লেখ্য, গত দুই বছরও (২০২৩-২৪) খননের কথা বলে বিল শুকিয়ে মাছ আহরণ করা হয়েছে। অথচ জলমহালে কোনো খনন কাজ করা হয় নাই। বিভিন্ন বিলে বার বার ইজারা আইন ভঙ্গ করছে এসব মৎস্যজীবী সমিতি।


পাগনার হাওরের নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্যজীবী বলেন, আমরা বর্ষায় মাছ ধরলে জাল পোড়ানো হয়। এখন বিল শুকিয়ে মাছ ধরায় তাদের কিছুই হয় না। টাকা থাকলে সব কিছু করা যায় এ দেশে। কয়দিন পরে হাওরে আর মাছ পাওয়া যাইত (যাবে) না। বিষ মাইরা মাটির তল থেকে মাছ বের করে। এখন তো আর আগের মতো মাছ পাওয়া যায় না।


সমাজকর্মী মো. আব্দুর রব বলেন, হাওরের মৎস্য ও জীববৈচিত্র্য ধ্বংসের পথে। ইজারাদার বিল শুকিয়ে অবাধে মাছ আহরণ করছে। যারা বিল শুকাচ্ছে তাদের শক্তির উৎস কোথায়? এভাবে বিল শুকিয়ে মাছ ধরলে দেশিয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য চিরতরে ধ্বংস হয়ে যাবে। যে সমস্ত সমিতি ইজারা আইন ভঙ্গ করে তাদের প্রতিহত করতে হবে। প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।


জামালগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. কামরুল হাসান বলেন, আমি বিভিন্ন জলমহালে প্রতিদিন তদারকি করছি। কোথাও শ্যালো মেশিন দিয়ে জলমহাল শুকিয়ে মৎস্য আহরণ করতে দেখলে, সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করছি। দীঘা ও বাইম দাইর জলমহাল শুকিয়ে মাছ আহরণ করায় সমিতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করা হয়েছে। যে সমস্ত সমিতি ইজারা আইন ভঙ্গ করবে— তাদের বিরুদ্ধেও প্রতিবেদন দাখিল করা হবে।


জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম বলেন, মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে উপজেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যারা বিল শুকিয়ে মাছ ধরে—  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আপনার মাধ্যমে জানলাম জামালগঞ্জে বিল শুকিয়ে মাছ ধরা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সমিতির নিবন্ধনের বৈধ-অবৈধতার বিষয়ে প্রশ্নে তিনি বলেন, মৎস্যজীবী সমিতি নিয়ন্ত্রণ করে সমবায় অফিস। সমিতির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, দিরাই-চাতল খননের জন্য অনুমতি নিয়েছে। যে অংশটুকু খননের জন্য অনুমতি নিয়েছে সেইটুকুই শুকাবে। যে সমস্ত বিল শুকিয়ে মাছ ধরা হয়েছে, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।


জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইজারাদার বিল শুকিয়ে মৎস্য ও জীববৈচিত্র্য বিনষ্ট করে ইজারার শর্ত ভঙ্গ করেছে। তাদের ইজারা চুক্তি বাতিল করা হবে। কোনো অজুহাত দেখিয়ে বিল শুকিয়ে মাছ ধরার সুযোগ নেই ইজারাদারের।


দিরাই-চাতল বিল শুকানোর প্রশ্নে তিনি বলেন, আমি এ ব্যাপারে কোনো অনুমতি দেই নাই।


আরও খবর




লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

মনোহরগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু,কমবে দুর্ভোগ

স্থানীয়দের কথা আমাকে শুনাইয়েন না, আমাদের কথা স্থানীয়দের শুনাইয়েন”— মন্তব্যের পর আলোচনায় বাজিতপুরে নবনির্মিত সড়কের ভাঙন

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

রাজবাড়ীতে পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

মৎস্যসম্পদ রক্ষায় মনপুরায় কোস্টগার্ড-মৎস্য বিভাগের যৌথ অভিযানে আটক ৮৫ লাখ টাকার অবৈধ জাল

নড়াইলে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য: সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

মনোহরগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু,কমবে দুর্ভোগ

স্থানীয়দের কথা আমাকে শুনাইয়েন না, আমাদের কথা স্থানীয়দের শুনাইয়েন”— মন্তব্যের পর আলোচনায় বাজিতপুরে নবনির্মিত সড়কের ভাঙন

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন