শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

জলাবদ্ধতায় ক্ষতি, বাজারে দামপতন: সংকটে আমন চাষিরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৬ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: নভেম্বরের শুরুতে অকাল বৃষ্টিতে মাঠজুড়ে জলাবদ্ধতা, উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং ফলন কমে যাওয়ায় চরম সংকটে উত্তরাঞ্চলের কৃষকরা। এর মধ্যে বাজারে আমন ধানের দামপতনে অসন্তোষ দেখা দিয়েছে ওই অঞ্চলের কৃষকদের মধ্যে।

রাজশাহী কৃষকরা জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক ক্ষেত ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয় এবং ফলন হ্রাস পায়। এতে গত বছরের তুলনায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের মতে, চলতি মাসের শুরুতে দুই দিনের বৃষ্টিপাতের ফলে রাজশাহী, নওগাঁ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৯ হাজার ৫৬৮ হেক্টর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে আনুমানিক ১৩১ দশমিক ৩১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুসারে, ১ হাজার ৬৪৯ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১৩ হাজার ৮৬০ হেক্টর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমন ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫৮৫ হেক্টর জমির সম্পূর্ণ ধ্বংস এবং ১২ হাজার ৫০১ হেক্টর জমির আংশিক ক্ষতি হয়েছে।

কৃষকরা জানান, উৎপাদন কমে যাওয়ায় তারা উচ্চ দামের আশা করেছিলেন, কিন্তু বাজারে সরবরাহ বৃদ্ধি এবং ব্যবসায়ীদের চক্রের কারণে কম দামে ফসল বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের।

কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুসারে, চলতি মৌসুমে রাজশাহী, নাটোর, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪ দশমিক ১০ লাখ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। সোমবার পর্যন্ত প্রায় ৩১ শতাংশ ধান কাটা হয়েছে। ওইদিন স্থানীয় বাজারে প্রতি মণ মোটা ধান (ভেজা) ৯৫০ থেকে ১০৫০ টাকা এবং শুকনো ধান ১ হাজার থেকে ১, হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। যেখানে মিহি কাটারিভোগ ধান ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

কৃষকরা জানান, গত বছর তারা প্রতি মণ ২০০ থেকে ২৫০ টাকা বেশি পেয়েছেন।

তারা আরও জানান, সার, কীটনাশক, সেচ, পরিবহন এবং শ্রমিকের জন্য উৎপাদন খরচ বেড়েছে, যা তাদের আর্থিক চাপ বাড়িয়েছে।

দুর্গাপুর উপজেলার কৃষক সোহাগ ইসলাম বলেন, ফলন কম এবং দামও কম। আমাদের খরচ ক্রমাগত বাড়ছে, কিন্তু ধান বিক্রি করে উৎপাদন খরচও মেটানো যাচ্ছে না। ঋণ পরিশোধ করা খুবই কঠিন হচ্ছে।

তানোরের একজন পুরস্কারপ্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ধান মজুত করছেন। যেহেতু ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা চাষের জন্য ঋণ নিয়েছিলেন, তাই তাদের ঋণ পরিশোধের জন্য ফসল বিক্রি করতে হবে। ব্যবসায়ীরা এটিকে সুযোগ হিসেবে নিচ্ছেন। এছাড়া সরকারের ক্রয়মূল্য কমিয়ে আনার সিদ্ধান্ত কৃষকদের উদ্বেগ আরও বাড়িছে।

রাজশাহী বিভাগের কৃষি বিপণন বিভাগের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান বলেন, বৃষ্টিপাতজনিত ক্ষতির কারণে বেশ কয়েকটি অঞ্চলে ফলন কমে গেছে, তবে প্রাথমিক ফসল বাজারে পৌঁছালে দাম সাধারণত ওঠানামা করে।

তিনি বলেন, কৃষকরা যদি আরও কিছুদিন ফসল সংরক্ষণ করতে পারেন তবে তারা ভালো দাম পেতে পারেন।



আরও খবর




মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর