শিরোনাম
ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন সৌদির সাথে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

কালিগঞ্জে আদালতের আদেশ উপেক্ষা করে গভীর রাতে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৯ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৯ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের আদেশ ও থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) রাত আড়াইটার দিকে এবং শনিবার সকাল ৮টার দিকে দুই দফায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল উপজেলার নলতা কেবিএ কলেজ সংলগ্ন মোবারকনগর গ্রামে।

ভুক্তভোগী মাহফুজুল ইসলামের অভিযোগের ভিত্তিতে শনিবার (৯ মে) দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, অভিযোগ ওঠে ঘটনাটি আড়াল করতে নলতা ঘোষ ডেইরির মালিক অসিত কুমার ঘোষ থানায় পাল্টা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নলতা মৌজার আরএস ২৫-৮৫৫৪ নম্বর খতিয়ানের বিএস ৫৭৯ নম্বর দাগের সাড়ে ১৮ শতক জমি মাহফুজুল ইসলামের স্ত্রী রাফিজা খাতুন ২০২৪ সালের ১ আগস্ট ও ৩১ ডিসেম্বর একই গ্রামের নাজমুল আহসান ওরফে রুমির কাছ থেকে দুটি দলিলমূলে ক্রয় করেন এবং সেখানে বসবাস করে আসছেন। একই দাগের আরও ১৫ শতক জমি ২০১৮ সালে রুমির বোন জাহানারার কাছ থেকে কিনেছিলেন অসিত কুমার ঘোষ। ওই জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

এ ঘটনায় রাফিজা খাতুন গত ২২ এপ্রিল সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অসিত কুমার ঘোষ, তার ভাই অজয় কুমার ঘোষ ও ছেলে রাকেশ এবং রাজেশ চন্দ্র ঘোষকে বিবাদী করে ১০৭ ও ১১৭(৩) ধারায় একটি পিটিশন মামলা দায়ের করেন। একই সঙ্গে ১৪৫ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়। আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কালীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন এবং সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।

অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে অসিত ঘোষ ও তার সহযোগীরা গভীর রাতে ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া লোক নিয়ে মাহফুজুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ও প্রাচীর ভাঙচুর, মালামাল লুটপাট এবং বাড়ি দখলের চেষ্টা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে অসিত কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, “আমার দখলকৃত জায়গায় রাতের আঁধারে দোকানের পাকাঘর ভাঙচুর ও মালামাল লুট করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।” তিনি আরও দাবি করেন, জমিটি নিয়ে হাইকোর্টে মামলাও চলমান রয়েছে।

এ বিষয়ে এসআই আব্দুর রহিম জানান, আদালতের নোটিশ অসিত ঘোষকে প্রদান করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে ওসিকে জানানো হবে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন

কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২