শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

প্রকাশিত:শুক্রবার ২৯ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৯ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার 

নীল জলরাশি আর সবুজ হাওরের বুকজুড়ে যেখানে নীরবতার কথা শোনার কথা, সেখানে আজ ভেসে আসছে বিকট শব্দের সুর; প্রকৃতির নিস্তব্ধতা ঢেকে যাচ্ছে উচ্চস্বরে ডিজে গানের আড়ালে। টাঙ্গুয়ার হাওর যেন তার নিজস্ব শান্ত সৌন্দর্য হারিয়ে ফেলছে কিছু বেপরোয়া পর্যটনের ভিড়ে।


দেশের দ্বিতীয় রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরে সরকার নির্ধারিত ভ্রমণ নীতিমালা উপেক্ষা করে কিছু পর্যটকের বেপরোয়া কর্মকাণ্ডে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে হাওরের স্বাভাবিক পরিবেশ, ধর্মীয় শান্তি ও স্থানীয় সংস্কৃতি।



স্থানীয়দের অভিযোগ, একমাত্র প্রিমিয়াম হাউজবোট ছাড়া প্রায় প্রত্যেকটি পর্যটকবাহী নৌযানেই উচ্চ ক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এসব নৌযানে বিকট শব্দে গান বাজিয়ে হাওরজুড়ে চলাচল করতে দেখা যায়, যা পুরো পরিবেশকে শব্দদূষণে বিপর্যস্ত করে তুলছে।এছাড়া কিছু নৌযানে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচগান ও অপসংস্কৃতিমূলক কর্মকাণ্ডের অভিযোগও উঠেছে। এতে একদিকে হাওরের নীরব পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে সাধারণ পর্যটক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছেন।


আরও উদ্বেগজনক বিষয় হলো—কিছু পর্যটকবাহী নৌযান থেকে ছুড়ে ফেলা প্লাস্টিকের প্লেট, চিপসের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য পানিতে ভাসতে দেখা যায়। এসব বর্জ্য হাওরের পানিকে দূষিত করছে এবং জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।



স্থানীয়দের অভিযোগ,এসব বেপরোয়া কর্মকাণ্ডের কারণে হাওরের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শব্দদূষণ ও বর্জ্য দূষণ একসাথে মিলিয়ে হাওরের স্বাভাবিক সৌন্দর্য ও পর্যটন পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।



এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ছিলানী তাহিরপুর গ্রামের আব্দুল হালিম বলেন, যারা আমাদের সংস্কৃতির ওপর আঘাত আনে এমন পর্যটকদের টাঙ্গুয়ার হাওরে আসা প্রয়োজন মনে করি না। যে পর্যটক পরিবেশের ক্ষতি করে তাদের বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া জরুরি।



টাঙ্গুয়ার হাওর পাড়ের জয়পুর মাদ্রাসার পরিচালক শিহাব বিন জাহাঙ্গীর বলেন, আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় উচ্চক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেমে বিকট শব্দে একের পর এক পর্যটকবাহী নৌযান হাওরে প্রবেশ করতে থাকে, এতে তাদের ধর্মীয় ইবাদত পালনে মারাত্মক বিঘ্ন ঘটে। তিনি আরও বলেন, এসব নৌযানে অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচগান করা হচ্ছে, যা স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।



স্থানীয় সচেতন মহল বলছেন, টাঙ্গুয়ার হাওর একটি সংবেদনশীল রামসার সাইট হওয়ায় এখানে কঠোরভাবে নীতিমালা বাস্তবায়ন জরুরি। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ