
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে যানজট নিরসনে অবৈধ পার্কিং ও ফুটপাতে দখল মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচানা করেছে পুলিশ।
শনিবার
(২৪ মে) গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ
সালাহউদ্দিন এর নেতৃত্বে মহানগরের কোনাবাড়ী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই
পাশে ফুটপাত দখল মুক্ত করতে এ অভিযান পারিচালনা করা।
বিকেল ৫ টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
অভিযানে রাস্তায় অবৈধ ভাবে পার্কিং ও ফুটপাত দখল মুক্ত রাখতে ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় অভিযানের কথা শুনে দোকান
রেখেই অনেকেই দৌড়ে চলে যায়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক (উত্তর) কোনাবাড়ী (জোন) ইনস্পেকটর লস্কর রাকিব হাসানসহ অন্যান্য পুলিশ সদস্য।
পুলিশ জানায় ঈদকে সামনে জনসাধারণের চলাচলকে নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে
জানায় পুলিশ।





























