শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

কোয়েল পাখির খামার ও ডিম বিক্রি করে লাভবান হচ্ছেন লালমোহনের ফরিদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২০ জুন ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):

৩০ বছর বয়সী যুবক মো. সাইফুল ইসলাম ফরিদ। গত ৩ মাস আগে শখের বশে ১৫শত কোয়েল পাখি নিয়ে নিজ বসতঘরের ছাদে খামার শুরু করে। তার স্বপ্ন ছিলো ডিম বিক্রি করে লাভবান হওয়া। কিন্তু  ১৫শত পাখির মধ্যে বেশির ভাগই ছিল পুরুষ পাখি। মাত্র ৫শত ছিলো ডিম পাড়া পাখি। এক হাজার পুরুষ কোয়েল পাখি ৫০ টাকা দরে বিক্রি করে বাকী ৫শত ডিম পাড়া কোয়েল পাখি নিয়ে বর্তমানে তার খামার। এই খামার থেকে গত দুই মাস ধরে প্রতিদিন চারশত থেকে সাড়ে চারশত ডিম সংগ্রহ করছেন যুবক সাইফুল ইসলাম ফরিদ। প্রতি পিস ডিম খুচরা ৩ টাকা ও পাইকারী আড়াই টাকায় বিক্রি করছেন। এতে করে তার প্রতি মাসে বিক্রি হয় ৫০ হাজার টাকার ডিম। খরচ বাদে তার প্রতি মাসে আয় অন্তত ১৮ থেকে ২০ হাজার টাকা। মো. সাইফুল ইসলাম ফরিদ ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৫নং ওয়ার্ড পাঙ্গাসিয়া এলাকার মৌলভী বাড়ির মো. মাকসুদ উল্লাহর ছেলে।  

সাইফুল ইসলাম ফরিদ বলেন, গত ৩ মাস আগে অনেকটা শখের বশে ১৫শত কোয়েল পাখি নিয়ে আমাদের বসতঘরের ছাদে খামার করি। এতে আমার মোট খরচ হয় ৬০ হাজার টাকা। ১৫শ এর মধ্যে প্রায় এক হাজার পুরুষ পাখি হওয়ায় তা বিক্রি করে বাকী ৫শত পাখি নিয়ে চলছে আমার খামার। ৫শত পাখি থেকে প্রতিদিন চারশত থেকে সাড়ে চারশত ডিম পাচ্ছি।  বর্তমানে খামারে পাখির সংখ্যা কম হওয়ায় প্রতিদিন যেসব ডিম হয় তা খুচরাই বিক্রি করতে পারি। এ ছাড়া বীজ ডিম প্রতি পিস ৪ টাকা এবং বাচ্চা প্রতি পিস ৮ টাকায় বিক্রি করছি। এতে করে মাসে অন্তত ৫০ হাজার টাকার ডিম বিক্রি হয়। এসব কোয়েল পাখিকে লেয়ার লেয়ার-১ নামে দানাদার খাদ্য খাওয়াই। এই খাদ্য, বিদ্যুৎ বিল এবং ওষুধ বাবৎ খামারের পেছনে আমার প্রতি মাসে ব্যয় প্রায় ৩০ হাজার টাকার মতো। খামারের অল্প সংখ্যক পাখি থেকেও প্রতিমাসে ১৮ থেকে ২০ হাজার টাকার মতো আয় হয়। তবে এই অল্প কোয়েলের খামারেই যেহেতু মোটামুটি ভালো আয় হচ্ছে, তাই ভেবেছি আগামী শীত আসার আগেই কোয়েলের সংখ্যা আরো বাড়িয়ে ৫ হাজারের মতো করবো। আশা করছি তখন আরো ভালো লাভবান হতে পারবো। 

তিনি আরো বলেন, প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোয়েল পাখি ড়িম দেয়। রাত ৮টার মধ্যেই আমি সব ডিম খামার থেকে নিয়ে আসি। এছাড়া আমি কোয়েলের বাচ্চা উৎপাদন করার মেশিন ক্রয় করেছি। কেউ যদি কোয়েলের খামার করতে চায় এবং কারো যদি বীজের ডিম বা বা””া দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের চাহিদা মতো ডিম ও বাচ্চা দিতে পারবো।     

লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিন জানান, কোয়েলের মাংশ ও ডিম প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদানে সমৃদ্ধ, যা শরীরের জন্য উপকারী। পশু ও পাখির খামরের যেসব নতুন উদ্যোক্তা রয়েছেন আমাদের অফিস থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকি। এছাড়া এসব উদ্যোক্তাদের খামার নিয়মিত পর্যবেক্ষণ করেন আমাদের কর্মকর্তারা। তাদের পশু-পাখির কোনো ধরনের ওষুধ বা চিকিৎসা প্রয়োজন হলে তাও আমাদের উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে দেয়া হয়।


আরও খবর




সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন