শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

কর্ণফুলীর সর্বনাশ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রামে আগুনে পোড়া এস আলম গ্রুপের গুদামের অপরিশোধিত চিনির গলিত বর্জ্যে ভয়াবহ দূষনের কবলে পড়েছে কর্ণফুলী নদী। এস আলম রিফাইন সুগার মিলের আশপাশে নদীতে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী ভেসে উঠতে শুরু করেছে। এর মধ্যে কিছু মরা মাছ, কিছু দুর্বল হয়ে মৃতপ্রায় অবস্থায় ভেসে উঠছে। এছাড়াও কাঁকড়া, সাপ-ব্যাঙসহ আরো জলজ প্রাণী বিভিন্ন অংশে মরে পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা। নদীর পানি দূষিত হয়ে লাল রঙ ধারণ করেছে। পরিবেশ বিশেষজ্ঞ ও গবেষকরা বলছেন, অপরিশোধিত চিনি আগুনে পুড়ে গলে পরিণত হওয়া বিষাক্ত রাসায়নিক পানির সঙ্গে মেশার কারণে মাছ মরে ও দুর্বল হয়ে ভেসে উঠছে। নদীর পানি দূষিত হয়ে পড়েছে। তাতে হরেক প্রজাতির মাছ ও জলজ প্রাণীসহ জীব বৈচিত্র হুমকির মুখে পড়েছে। চট্টগ্রাম বন্দরের ধারক ও চট্টগ্রামের প্রাণ কর্ণফুলীর এমন সর্বনাশেও নির্বিকার প্রশাসনের কর্মকর্তারা। পরিবেশ অধিদফতরের কর্মকর্তারাও দূষন রোধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি এখনো।


যারা নদীর এই সর্বনাশ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। গত সোমবার বিকাল চারটার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় এস আলমের চিনিকলে আগুন লাগে। যখন ১ নম্বর গুদামে আগুন লাগে তখন সেটিতে ১ লাখ টনসহ চারটি গুদামে মোট ৪ লাখ টন অপরিশোধিত চিনি ছিল বলে এস আলম গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন। টানা দুই দিনের বেশি সময় ধরে জ্বলে আগুন। আগুনের তীব্রতায় গুদামে থাকা ১ লাখ মেট্রিক টন অরিশোধিত চিনি পুড়ে গলে রাসায়নিকে পরিণত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের দেওয়া পানির তোড়ে সেই বর্জ্য পড়তে থাকে কর্ণফুলীতে। আর তাতেই ভয়াবহ দূষনের শিকার হয় নদী। মঙ্গলবার রাত থেকেই মিল এলাকায় নদীর পানিতে মাছ ভাসতে শুরু করে। গতকাল বুধবার সকাল থেকে কর্ণফুলী শাহ আমানত সেতুর দক্ষিণে নদীর বিভিন্ন অংশে ভেসে ওঠা মাছ ধরতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। স্থানীয়রা বলছেন এমন দৃশ্য কখনো দেখেনি নদী তীরের বাসিন্দারা। চরপাথরঘাটা এলাকায় নদী ও খালের পানির রঙ বদলে লাল হয়ে গেছে। অজস্র মাছ মরে ভেসে উঠেছে। বিভিন্ন বয়সী কমপক্ষে শ’দুয়েক মানুষকে ভেসে ওঠা মাছ ধরতে দেখা যায়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নদীতে নোঙ্গর করা জাহাজের শ্রমিকরাও। স্থানীয়রা জানান মঙ্গলবার রাত থেকে ভোইল্ল্যা, গলদা চিংড়ি, টেংরা এসব মাছ পাওয়া যাচ্ছে। আগে কখনও এভাবে মাছ ভাসতে আমরা দেখিনি। পানির রঙ লাল হয়ে গেছে। চিনিকলের পানি মেশার কারণে এটা হতে পারে বলে ধারণা করছি। নদীর উত্তর পাড়ে ফিশারিঘাট ও ব্রিজঘাট এলাকায় এবং দক্ষিণ পাড়ে চর পাথরঘাটার বাংলাবাজার অংশে মাছ ধরতে নেমে পড়েন লোকজন। তাদের টানা জাল ও নেটে চিংড়ি, গুলশা, টেংরা, বাইন মাছের পাশাপাশি কাঁকড়া ও বিভিন্ন জলজ প্রাণী উঠে আসে। নদীর তীরের কাছে এসব মাছ ভাসতে এবং তীরের কাদায় আটকে থাকতে দেখা যায়। অনেকে খালি হাতেও মাছ ধরেন।


পোড়া চিনির বর্জ্যে নদীর দক্ষিণ পাড়ে বাংলাবাজার খাল ও ঘাট সংলগ্ন অংশের পানি ঘোলাটে বাদামি রঙ ধারণ করেছে। শুরুতে বড় টেংরা, বড় চিংড়ি ও কাঁকড়া পেয়েছেন অনেকে। ছোট সাইজের মাছ পাচ্ছেন কেউ কেউ। বেশিরভাগই জীবিত মাছ। কিছু মাছ পানির উপরের দিকে কিছুক্ষণ ভেসে আবার ডুব দিচ্ছে। ভাসার সময় হাত দিয়েও মাছ ধরা যাচ্ছে।


কর্ণফুলী বিশেষজ্ঞ প্রফেসর মুহাম্মদ ইদ্রিস আলী ইনকিলাবকে বলেন, এস আলম গ্রুপের কারখানায় লাগা আগুনে পোড়া অপরিশোধিত চিনির বর্জ্যে নদী মারাত্মক দূষিত হয়ে পড়েছে। এই সব রাসায়নিক বর্জ্যরে কারণে পানিতে অক্সিজেনের মাত্রা কমে গেছে। আর এই কারণে মাছ ও জলজ প্রাণী দুর্বল হয়ে গেছে। কিছু মাছ মরে ভেসে উঠছে। আবার কিছু মাছ ও জলজ প্রাণী পানির উপরে উঠে আসছে। তিনি বলেন দখল আর দূষনের কারণে এমনিতে কর্ণফুলীতে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে। এ অবস্থায় পোড়া রাসায়নিক বর্জ্য নদীতে মিশতে থাকায় পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে। জোয়ারের পানিতে বর্জ্য সরে গেলে মাছ মরা কিছুটা কমে আসতে পারে। তবে এই দূষণ নদীর জীব বৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলবে। নদী দূষণ রোধে বর্জ্য পড়া বন্ধ করতে হবে। সেই সাথে যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষক ডক্টর মনজুরুল কিবরিয়া সাংবাদিকদের বলেন, মাছ মরে যাচ্ছে মানে নদীর পানি বিষাক্ত হয়েছে। এ বিষাক্ত পানি যতদূর যাবে ততদূর পর্যন্ত নদী দূষিত হবে। ড্রেনেজটা অন্যদিকে প্রবাহিত করতে পারলে ভালো হত। মাছের সঙ্গে নদীতে থাকা প্লাংকটন ও জলজ উদ্ভিদও মারা যাচ্ছে। এগুলো আমরা সাধারণত চোখে দেখি না। হালদা নদীতে এর প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে তিনি বলেন, সেটা জোয়ারের ওপর নির্ভর করছে। কর্ণফুলীর এ দূষিত পানি জোয়ারের পানির সঙ্গে মিশে গিয়ে যদি হালদাতে পড়ে অবশ্যই এর প্রভাব পড়বে। এতে হালদার কার্প জাতীয় প্রজনন সক্ষম মাছের ক্ষতি হবে।


চট্টগ্রামের জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, আমাদের একটি দল নদীর পানির ফিজিক্যাল ও কেমিকেল কমপোনেন্টের টেস্ট করছে। পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। দ্রবীভূত অক্সিজেন দ্রুত কমে যাচ্ছে। দূষণের কারণে কর্ণফুলীতে এমনিতে বড় কোনো মাছ এখন আর দেখা যায় না। কয়েক বছর আগেও আইড় জাতীয় বিভিন্ন মাছ মিলত, সেগুলোও এখন আর নেই। নদীতে এখন শুধু গুলশা, টেংরা, চিংড়ি আর কাঁকড়া টিকে আছে। সেগুলোও অক্সিজেন না পেয়ে ভেসে উঠছে। সেগুলো নদীর পাড়ের মানুষ ধরছে। জোয়ার এলে নদীর পানিতে মেশা রাসায়নিকের পরিমাণ হয়ত কিছুটা কমবে। তখন পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে এটা দীর্ঘস্থায়ী হলে বিষয়টি আরো খারাপ হবে।


পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের পরীক্ষাগারের চিফ কেমিস্ট কামরুল আলম বলেন, গতকালই আমরা পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি। নদীর পানিতে ডিও (দ্রবীভূত অক্সিজেন) কমে গেছে। মানমাত্রা যেখানে ৫ থাকার কথা সেটা কমে গতকাল ছিল ১। চিনি পুড়ে কার্বন ডাই-অক্সাইড হয়েছে, সেসব পোড়া অংশ পানিতে এসে পড়ায় পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে।


পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে এ বিষয়ে এস আলম গ্রুপের সাথে যোগাযোগ করা হয়েছে জানিয়ে কামরুল আলম বলেন, নদীতে যেন আর পোড়া অপরিশোধিত চিনি না পড়ে সেজন্য তারা পোড়া তরল বালি দিয়ে চাপা দেওয়ার কাজ শুরু করেছে বলে জানিয়েছে। মাছ ভেসে ওঠার বিষয়টি জানার পর পরিবেশ অধিদফতরের একটি টিম পানির মান জানতে কাজ করছে বলে জানান তিনি। সোমবার এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সঙ্গে যুক্ত হন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরাও। সম্মিলিত প্রচেষ্টায় রাত ১১টার দিকে, আগুন লাগার সাত ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরো একদিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভেনি।


আরও খবর




প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জসিম ও ৮ মেম্বারের নাম ঘোষনা

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ

টাঙ্গুয়ার হাওর রক্ষায় মাঠে ইউএনও, বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক সতর্কবার্তা

হালুয়াঘাট উপজেলার অন্যতম বিশিষ্ট আলেম ও শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল