শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

কুমড়ো বড়ি তৈরি করে লাভবান হচ্ছে নারীরা

প্রকাশিত:রবিবার ২৩ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৩ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




আব্দুল গফুর নন্দিগ্রাম বগুড়া।

বগুড়ার নন্দীগ্রামে কুমড়ো বড়ি তৈরি করে লাভবান হচ্ছে নারীরা। উঠানজুড়ে ছড়িয়ে রাখা হাজারো কুমড়ো বড়ি বাতাসে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। নারীদের হাতের কারুকাজ কুমড়ো বড়ি তৈরি করা। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শীতকালে কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততম সময় অতিক্রম করে নারীরা। এই মৌসুমে খাবারটি শুধু স্বাদের জন্যই জনপ্রিয় নয়, গ্রামের হাজারো নারীকে এনে দিয়েছে বাড়তি আয়ের সুযোগ। কুমড়ো বড়ির ইতিহাস দীর্ঘ। ধারণা করা হয়, একসময় দেশের সনাতন সম্প্রদায়ের নারীরা কুমড়ো, মাসকলাই বা খেসারি ডালের মিশ্রণে তৈরি করে কুমড়ো বড়ি। ধীরে ধীরে তা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এখন শীতকালীন প্রিয় খাবারগুলোর মধ্যে কুমড়ো বড়ির নাম অন্যতম। নন্দীগ্রাম উপজেলায় এই খাবারের চাহিদা এতোই বেশি যে অনেকেই বছরের তিন মাস (নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি) কুমড়ো বড়ি তৈরির ওপর নির্ভর করে পুরো বছরের আয়ের একটি অংশ সুরক্ষিত রাখেন।

নন্দীগ্রাম উপজেলার নুন্দহ, নামুইট, হাটধুমা, চাঁনপুর, কল্যাণগর ও চাকলমাসহ বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি এখন কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে। ভোর রাত থেকেই শুরু হয় কুমড়ো বড়ি তৈরির প্রস্তুতি।

আগে ডাল রোদে শুকানো হয়। পরে সেগুলো ভেঙে পরিষ্কার করে ৩-৪ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা হয়।

এরপর শীল-পাটায় ডাল বাটার কাজ শুরু হয়। শেষ ধাপে নারীরা নানা আকারে কুমড়ো বড়ি তৈরি করে রোদে শুকায়। রোদে শুকাতে এক থেকে দুইদিন সময় লাগে। তারপরই বড়িগুলো হাট-বাজারে বিক্রি করার উপযোগী হয়। গড়ে প্রতিদিন একজন নারী কারিগর তিন কেজি কুমড়ো বড়ি তৈরি করতে পারে। এতে তাদের ভালো উপার্জন হয়। শীতের তিন মাসের এই আয় অনেক নারী স্বাবলম্বী হচ্ছে।

হাটধুমা গ্রামের হাসিখুশি নারী শাহানারা বেগম দীর্ঘ ১২ বছর ধরে কুমড়ো বড়ি তৈরি করছেন। তার মুখেই শোনা গেলো এই শীতকালীন শিল্পের সাফল্যের গল্প। মাসকালাইয়ের আসল কুমড়ো বড়ি আমরা প্রতিকেজি ২৫০-৩০০ টাকায় বিক্রি করি। একটু নিম্ন মানেরগুলো প্রতিকেজি ১৮০-২০০ টাকায় বিক্রি করি। শীতের তিন মাসেই যতো কুমড়ো বড়ি বানাই তা সারা বছর বিক্রি হয়। আল্লাহর রহমতে আমাদের সংসার ভালোই চলে। তিনি আরো জানান, শুধু নন্দীগ্রাম নয় আশপাশের উপজেলাসহ দূরাঞ্চল থেকেও পাইকাররা এসে কুমড়ো বড়ি কিনে নিয়ে যায়। ফলে বিক্রি নিয়ে কোনো চিন্তা থাকে না।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু বলেন, এখন নন্দীগ্রাম উপজেলার গ্রামের বধূরা খুব আগ্রহ নিয়ে কুমড়ো বড়ি তৈরি করছেন। তারা ঘরে বসেই এই মৌসুমী খাবার তৈরি করে সংসারে উল্লেখযোগ্য অবদান রাখছেন। অনেক নারী স্বাবলম্বী হচ্ছেন। তাদের দক্ষতা আরো বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরো জানান, কুমড়ো বড়ি এখন শুধু একটি পারিবারিক খাবার নয়, এটি অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের উদাহরণ হয়ে উঠেছে।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার