শিরোনাম
চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ, সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা

প্রকাশিত:সোমবার ০১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মোঃ বুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামে বাল্যবিবাহের হার এখনো উদ্বেগজনকভাবে বেশি—পুরো জেলায় এ হার ৫১ শতাংশ। বিশেষ করে চরাঞ্চল ও দূরবর্তী গ্রামগুলোই বাল্যবিবাহের অধিক ঝুঁকিতে রয়েছে। দারিদ্র্য, শিক্ষার অভাব ও সামাজিক সচেতনতার ঘাটতিকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৩০ নভেম্বর (সোমবার) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত ‘বাল্যবিবাহ কমাতে বিচারিক সম্পৃক্ততা ও আইনি কাঠামো’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রেন্ডশিপের সহকারী জেনারেল ম্যানেজার (লিগ্যাল) অ্যাডভোকেট মো. আশিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা।

মূল প্রবন্ধে আশিকুর রহমান বলেন, “কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহের হার অত্যধিক। ২০২২ সালের একটি জরিপে দেখা গেছে, জেলার ৫১ শতাংশ মেয়েই বাল্যবিবাহের শিকার। নারী শিক্ষায় পশ্চাৎপদতা এবং পরিবারগুলোর আর্থিক দুরবস্থাই এর প্রধান কারণ।”

তিনি আরও বলেন, “ফ্রেন্ডশিপ তাদের প্রকল্প এলাকায় সচেতনতামূলক কার্যক্রম বাড়িয়েছে। মেয়েদের পাশাপাশি তাঁদের অভিভাবকদের দিকেও আমরা বিশেষভাবে বার্তা পৌঁছে দিচ্ছি। শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।”

সভায় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদ। তিনি বলেন, “চরাঞ্চলে দারিদ্র্যের হার বেশি হওয়ায় বাল্যবিবাহের প্রবণতাও বেশি। কেন কুড়িগ্রামে এ হার বেশি—এটি নিয়ে ভাবতে হবে। মেয়েদের শিক্ষা নিশ্চিত করা এবং চরবাসীর জীবনমান উন্নয়ন ছাড়া বাল্যবিবাহ কমবে না।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা বলেন, “যেসব এলাকায় বাল্যবিবাহ বেশি, বিশেষ করে চরাঞ্চলে, সেখানে মেয়েদের কর্মমুখী করতে হবে। এনজিও সংস্থাগুলোকে বলবো, আপনারা মেয়েদের সেলাই–কাটিংসহ নানা দক্ষতা শেখান, যাতে তারা আয়–বর্ধনমূলক কাজে যুক্ত হতে পারে। শুধু মেয়েদের সচেতন করলেই হবে না—অভিভাবক ও এলাকার জনপ্রতিনিধিদেরও সচেতন করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার ভগবতী রানী, ফ্রেন্ডশিপের টিম লিডার রুম্মানুল ফেরদৌস, জেনারেল ম্যানেজার একরামুল হক প্রমুখ।

সভায় বাল্যবিবাহ রোধে বিচার বিভাগ, আইনজীবী, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কর্মীদের সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়।


আরও খবর




চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন