শিরোনাম
ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার চট্টগ্রামের পাহাড়তলীতে পিএমকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জামালগঞ্জে ৩৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২২ জুন ২০২৬ | হালনাগাদ:সোমবার ২২ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা):  

ভোলার লালমোহনে পল্লী বিদ্যুৎ এর ভৌতিক বিল, মিটারে কারসাজি, ঘুষ এবং অনৈতিক দাবির কারণে  প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। একেক জনের একেক রকম সমস্যা, কারো অতিরিক্ত ইউনিটে বিদ্যুৎ বিল বেশি, কারো লাইন কাটার প্রায় ৮ বছর পর ভুতুরে বিল আসা, আবার কেউ বিদ্যুতের টাকা জমা দেওয়ার পরের মাসে যোগ হয় আগের মাসের বিল, মিটারের জন্য আবেদন করে দালাল বা ঘুষ না দিলে মিলছে না মিটার। এছাড়া লোডশেডিং তো রয়েছেন নিত্য নৈমিত্য।  

প্রতি মাসেই অনেক গ্রাহকের ভুতুড়ে বিল আসে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে লালমোহন পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায় গ্রাহকরা বিলের কাগজ সঙ্গে নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছেন, কেউ ক্যাশ কাউন্টারে, কেউ অভিযোগ ডেক্সে, কেউ বিদ্যুৎ ইউনিটের সংশোধন বিলিং সহকারীর কাছে, সব মিলিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা।  মাসের বিল পাওয়ার পর সমস্যা নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করার জন্য আসেন অনেকেই। কিন্তু অফিসের লোকজন গ্রাহকের কথা না শুনে উল্টোপাল্টা কথা বলেন। বিশেষ করে কয়েকজন নারী স্টাফের আচরণ খুবই খারাপ। তাদের কারণে কারও বিল জমা দেয়ার নির্দিষ্ট তারিখ শেষ হয়ে গেলে গুনতে হয় জরিমানা। 

লালমোহন পৌরসভার ১২ নং ওয়ার্ডের মো. জাহিদুল ইসলাম জানান, আমার জুন মাসের বিল ইস্যুর তারিখ ০৪ জুন ২০২৬। বিলে দেখানো হয়েছে বর্তমান মিটার ৭৯২৫ কিলোওয়াট। কিন্তু আমি ২১ জুন মিটার চেক করে দেখি ৭৮৯৪ কিলোওয়াট। তাহলে আমার প্রশ্ন মিটারের চেয়ে বিলে কিলোওয়াট বেশি হলো কিভাবে। এখানে পল্লী বিদ্যুতের লোকজন মিটার না দেখে ভুয়া বিল তৈরী করেছে। 

আমি উক্ত সমস্যা সমাধানের জন্য লালমোহন পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে তানজুমা নামের বিলিং সহকারী কে বললে তিনি বিল দেখে বলেন ৩১ ইউনিট বেশি লিখেছে এতে আপনার ভালো হয়েছে। কারণ এখন বিদ্যুতের দাম বেড়ে গেছে। আপনি আগের দামে পেয়েছেন। এতে আপনি লাভবান হবেন। বিষয়টি নিয়ে ওনার সাথে তর্ক জড়ালে ওনি বিল রেখে দিয়ে বলেন আপনার সাথে অফিসে থেকে পরে যোগাযোগ করা হবে।  

 পৌরসভার ৪নং ওয়ার্ডের ফাতেমা বেগম ২০১৮ সালে বিদ্যুতের মিটার বন্ধ করে অন্য এলাকায় চলে যান। হঠাৎ দীর্ঘ প্রায় ৮ বছর পর এই বছরের জুন মাসে তার নামে ৮০ হাজার টাকার বিল আসে। তার দাবী মিটার বন্ধ, বিল আসলো কোথা থেকে। এতে বুঝা যায় বিদ্যুৎ অফিসের লোকজনের দায়িত্ব কতটা দায়হীন ভাবে পালন করছেন।


পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কয়েকজন গ্রাহক অভিযোগ করে বলেন, অস্বাভাবিক বিল আসার পর আমরা অফিসে  আসলে কর্মকর্তা কর্মচারীরা অস্বাভাবিক আচরণ করে বিভিন্ন ভাবে হয়রানি করছেন, একবার ২য় তলায় ক্যাশ কাউন্টার থেকে বলা হয় নিচ তলায় যান, নিচ তলায়  আসলে বলে ২য় তালায় কম্পিউটার অপারেটরের রুমে যান। সেখানে গেলে আবার বলেন বিদ্যুৎ রিডিং লাগবে মিটার থেকে বর্তমান রিডিং নিয়ে আসেন, মিটারের ভিডিও ফুটেজ দেখানোর পর বলে বিল কমানোর জন্য আবেদন করতে হবে আগে আবেদন করেন। এভাবে কয়েক টেবিলে ঘুরতে হয় ভুক্তভোগী গ্রাহকদের। বিদ্যুৎ বিলের এমন হয়রানি বন্ধ চান ভুক্তভোগী গ্রাহকরা।


চরভুতা ইউনিয়নের  হারুন আর রশিদ নামে একজন বলেন, প্রতি মাসে একই নিয়মে বিল আসলেও হঠাৎ বিল আসে তিন গুন বেশি এটা নিয়ে বিদুৎ অফিসে গিয়ে ২য় তলা, নিচ তলা  এবং ৩য় তলায়  অনেক দৌড়ানির পর বলে আগে যে বিল আসছে তা জমা করুন। তারপর ঠিক করা হবে।  তবে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে মোটেও আন্তারিক নয় এবং অসৌজন্যমূলক আচরণ করেন। বিশেষ করে নারী স্টাফদের আচরণ খুবই খারাপ। 


ভুক্তভোগী বেশ কয়েকজন গ্রাহকের সাথে কথা হলে তারা বলেন, আমাদের মনে হচ্ছে এই অফিসের লোকজন ইচ্ছা করেই ভুল করেন। তাই এই অফিসে দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ দেয়া উচিত।

এ ব্যাপারে লালমোহন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদুল হাসান  বলেন, অনেক সময় ভুলবশত/অসাবধানতা বশত মিটারের চেয়ে বিলে রিডিং বেশি আসতে পারে। গ্রাহক অভিযোগ দিলে আমরা সাথে সাথে ঠিক করে দেই। গ্রাহক ফাতেমা বেগমের সমস্যা সমাধান করা হয়েছে। লালমোহন পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানির কোন সুযোগ নেই। অফিসের কোন লোক গ্রাহকের সাথে খারাপ আচরণ বা সমস্যা করলে আমার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

গ্লোবাল সম্মানে ভূষিত মিম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মো. সোহাগ

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামের পাহাড়তলীতে পিএমকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

জামালগঞ্জে ৩৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার