শিরোনাম
রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

লালমোহনে অসহায় বিধবার ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টা! গাছ কেটে নেওয়ার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৪ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৪ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা):  

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের উত্তর পশ্চিম চরমোল্লাজী গ্রামের সীমানা সংলগ্ন  চতলা মৌজার এক নিরিহ বিধবার ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টা ও ৫টি  রেন্টি ( করাই) গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী, একাধিক ব্যক্তির  জমি জবর দখলকারী, মৃত আলী হোসেনের ছেলে মোঃ সফিউল্ল্যাহ মাঝি (৬০) তার ছেলে মো. জসীম (৪৫), মো. আব্বাস উদ্দিন (৩০) স্ত্রী মনোয়ারা (৫৫) মেয়ে পারভীন (৩৫) এর বিরুদ্ধে। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোল্লাজী গ্রামের মন্তারাগো বাড়ীর মো. বাচ্চু মিয়া পিতা মো. ফয়েজ আহমদ ২০০৮ ইংরেজি সনে  তার প্রতিবেশী মো. হারেছ আহমদ পিতা মৃত কালা মিয়া  থেকে জেএল- ৪১  চতলা মৌজার ৫৮২ নম্বর খতিয়ানের ৩০৫ ও ৩১৩ নম্বর দাগ ভূক্ত সাড়ে ৬ শতাংশ জমি খরিদ করে ভোগ দখল করে আসছে। যার দলিল নম্বর -২৯৪৮ তারিখ ২৪/০৬/২০০৮ ইং । ওই খরিদকৃত জমির মালিক মো. বাচ্চু মিয়ার স্ত্রী জুলেখা বেগম জানান, ২০১০ ইংরেজি সনে তার স্বামী কাজের সুবাদে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তার স্বামী ১  ছেলে ও ১ মেয়ে (শিশু সন্তান) রেখে মারা যায়। দুই শিশু সন্তান নিয়ে শুরু হয় অসহায় জীবন তার। তার স্বামীর খরিদকৃত জমি তার নিজের নামে ও দুই সন্তানের নামে ওয়ারিশ সুত্রে মালীক হয়ে নামজারী যার খতিয়ান নম্বর - ২০২৫-১০০০০১ এবং খাজনা পরিষদ করেন যার ক্রমিক নম্বর-০৯৫৪২৫০২৬৪১৩ । স্বামীর রেখে যাওয়া সামান্য জমিটুকুর প্রতি লোলুপ দৃষ্টি পরে পাশ্ববর্তী প্রভাবশালী  ভূমি দস্যু সফিউল্ল্যাহ গংদের। ওই দখলীয় জমিতে লাগানো পাঁচটি রেন্টি (করাই) গাছ (যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা) কেটে নিয়ে যায়। সেটেলমেন্ট থেকে  অবৈধভাবে ভূয়া ও কাল্পনিক পর্চা সৃজন করে জোরপূর্বক দখলের চেষ্টা করে উক্ত জমি। বিধবা জুলেখা বেগমের ভাই মো. মাকসুদুর রহমান জানান, আমার ভগ্নিপতি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া ভোগ দখলীয় জমি  চতলা মৌজার সাড়ে ৬ শতাংশ ও চরমোল্লাজী মৌজার ৭ শতাংশ আমার বিধবা বোন,  এতিম ভাগিনা ও ভাগ্নী ভোগ দখল করে আসছে। কিন্তু গত কিছু দিন আগ থেকে ভূমি দস্যু ও জলদস্যু সফিউল্লাহ মাঝি গংরা দলিল ব্যতীত  ভূয়া পর্চা সৃজন করে আমার বোন ও ভাগিনা, ভাগ্নীর দখলকৃত জমি জবর দখলের চেষ্টা করে এবং ৫টি  গাছ কেটে নিয়ে যায়। উক্ত জমির বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্যব্যক্তিদের ফয়সালাকে অমান্য করে জোর করে এবং ক্ষমতার দাপট দেখিয়ে গাছ কেটে নিয়ে যায়। আমি আমার বিধবা বোন ও এতিম ভাগিনা  ভাগ্নীর পক্ষে প্রশাসনের নিকট এ জুলুমকারী   সফিউল্লাহ গংদের বিরুদ্ধে তদন্তপূর্বক  সঠিক বিচার দাবী করছি। 

ওই মৌজার একই খতিয়ানের ২০ শতাংশ জমির আরেকজন মালীক মো. ইব্রাহিম মিয়া পিতা মৃত কালা মিয়া বলেন, আমার পিতা কালা মিয়ার মৃত্যুর পর তার ওয়ারিশান সূত্রে  আমি এবং আমার মা ওই খতিয়ানে ২০ শতাংশ জমির মালীক, কিন্তু সফিউল্লাহ মাঝি আমার জমি ও জবর দখল করে আছে। আমি আদালতে তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিতেছি সে এলাকার কোন ফয়সালা মানছেনা। 

উপরিউক্ত জমির ফয়সালার বিষয়ে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর ইকবাল বলেন, আমি সহ ধলীগৌরনগর ইউনিয়নের নিরব চেয়ারম্যান, তামিম মহাজন, ও জাকির চেয়ারম্যান দু পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই  করে দেখেছি। সফিউল্লাহ উপযুক্ত দলিল দেখাতে পারেনি। সে যাহা করছে সবই খামখেয়ালি কারও ফয়সালা মানছে না। 

এ বিষয়ে অভিযুক্ত মো. সফিউল্লাহকে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

উক্ত বিষয়ে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল