শিরোনাম
কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

লালমোহনে পল্লী বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারণ করছে! ক্ষুব্ধ গ্রাহকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাহিদ দুলাল,ভোলা প্রতিনিধি:

দেশজুড়ে ভ্যাপসা গরম। এই গরমে একটু স্বস্তি পেতে প্রশান্তির বাতাস খোঁজেন মানুষজন। যাদের বাসা-বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ রয়েছে তারা গরম থেকে রক্ষা পেতে চালাচ্ছেন ফ্যান বা এসি। তবে ভোলার লালমোহন উপজেলায় গত কয়েকদিন ধরে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের পর এখন পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ পৌঁছেনি। ঝড়ে ক্ষতিগ্রস্ত যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ মেরামত করা হয়েছে, ওইসব এলাকায় এখন ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। প্রতি ঘন্টায় ২-৩ বার আসা-যাওয়া করছে বিদ্যুৎ। বিদ্যুতের পরিস্থিতি এখন এমন; যেন বিদ্যুৎ এই আসে, এই যায়। এতে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। চলমান বিদ্যুতের লোডশেডিং নিয়ে অনেক গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিচ্ছেন। 

জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে গত শনিবার (২৫ মে) থেকে লালমোহন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এরপর রোববার থেকে সোমবার চলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। ওই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় লালমোহনের বেশ কিছু এলাকা। ক্ষতি হয় পল্লী বিদুতেরও। লালমোহন উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা রয়েছে ৮৭ হাজার ৯৯২ জন।

ঘূর্ণিঝড় রেমালের পর লালমোহনের যেসব এলাকায় এখনো বিদ্যুৎ যায়নি তার মধ্যে রয়েছে, কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেজ ছকিনা এলাকার আজিম উদ্দিন বাড়ি, দফাদার বাড়ি, ডাকাত বাড়ি, ছলিম উদ্দিন বাড়ি। বদরপুর ইউনিয়নের হাজীর হাট বাজারের পূর্ব পাশে এবং মুসলিম বাজারের পাশের এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি। লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালের পশ্চিম পাশ, পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী ও বিচ্ছিন্ন চর কচুয়াখালীতেও এখনো বিদ্যুৎ চালু হয়নি। এছাড়া লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাঁদপুর এলাকাসহ বেশ কিছু এলাকাতে পৌঁছায়নি বিদ্যুৎ। উপজেলার কালমা ইউনিয়নের এখন পর্যন্ত বিদ্যুৎ না পাওয়া গ্রাহক মো. নূরমোহাম্মদ জানান, প্রায় ৮দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। এতে ফ্রিজের সকল খাবার নষ্ট হয়ে গেছে। পানির মোটর চালু করা যাচ্ছে না। শিশুদের পড়ালেখাও মারাত্মকভাবে বিঘœ ঘটছে। 

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মো. ফরিদ বলেন, ভ্যাপসা গরম পড়ছে। যার কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাইরে বসে থাকি। এছাড়া উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারের ব্যবসায়ী দিপক, চতলা বাজারের ছালাউদ্দিন, পাটওয়ারির হাটের বাবুলসহ কয়েকজন বিদ্যুৎ গ্রাহক বলেন, বর্তমানে বিদ্যুতের ভেলকিবাজি চলছে। এই আসে তো এই চলে যায়। এতে করে প্রায় সকল গ্রাহকই অতিষ্ঠ হয়ে পড়েছেন। আমরা এই সমস্যা দ্রæত সমাধাণের দাবি করছি।

এদিকে লালমোহন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। পল্লী বিদ্যুৎ লালমোহন জোনাল অফিসের এজিএম মো. সোয়েব ইবনে বাশার জানান, ঘূর্ণিঝড় রেমালের তাÐবে লালমোহনে বিদ্যুতের এক হাজার তার ছিঁড়ে গেছে। বিভিন্ন এলাকায় ভেঙে গেছে ১৬ টির মতো বিদ্যুতের খুঁটি। আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে দিন-রাত কাজ করে বিদ্যুতের লাইন মেরামত করছে। মেইন লাইনের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এছাড়া সাইড লাইনগুলোর কাজও প্রায় শেষ। তবে বিভিন্ন এলাকার দুই-একটি বাড়িতে এখনো বিদ্যুৎ যায়নি। আমাদের কর্মীরা ওইসব বাড়ি বা এলাকাতে এখনো লাইন সচল করতে কাজ করছেন। আশা করছি আগামী দুই-একদিনের মধ্যে পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

চলমান লোডশেডিংয়ের ব্যাপারে পল্লী বিদ্যুতের লালমোহন জোনাল অফিসের এই কর্মকর্তা আরো বলেন, লোডশেডিং নিয়ে অনেক গ্রাহকের একটি ভুল ধারণা রয়েছে। গ্রাহকরা বলছেন; ভোলায় বিদ্যুৎ উৎপাদন হয়, অথচ ভোলার মানুষই ঠিকমতো বিদ্যুৎ পান না। আমরা তো কেবল সরবরাহকারী। মূল বিদ্যুৎ উৎপাদন করছে পিডিবি, তাদের কাছ থেকে নিচ্ছে পিজিসিবি। ওই পিজিসিবি সারাদেশের ন্যায় আমাদেরও বিদ্যুৎ সরবরাহ করে। আমাদের স্টেশনের আওতাধীন এলাকায় চাহিদার তুলানায় পিজিসিবি যে পরিমাণ বিদ্যুৎ কম সরবরাহ করে, সে পরিমাণ লোডশেডিং দেওয়া হয়। এটা দিতে আমরা একপ্রকার বাধ্য হচ্ছি। তবে এ লোডশেডিং সব সময় হয় না। রাত ৯টার পর থেকে ১২ টা পর্যন্ত গ্রাহকদের বিদ্যুতের চাহিদা বেশি থাকে। তাই লোড হিসেব করে ওই সময় কিছু কিছু এলাকায় লোডশেডিং দেওয়া হয়। চাহিদা অনুযায়ী পিজিসিবি আমাদের বিদ্যুৎ সরবরাহ না করলে আমাদের লোডশেডিং দেওয়া ছাড়া বিকল্প কিছু করার নেই। আমরা কখনই গ্রাহকদের দুর্ভোগ হোক তা চাই না।


আরও খবর




উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন