শিরোনাম
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কুকুর ধরলো চোর! শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

মাদক কারবারির ঘর খুঁড়ে মিলল মানুষের কঙ্কাল

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ১২ জুন ২০২৪ | হালনাগাদ:বুধবার ১২ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকার সাভার উপজেলায় স্বপন মিয়া নাামে এক মাদক ব্যবসায়ীর বাড়ির মাটি খুঁড়ে নিখোঁজ এক পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঘরের মেঝে খুঁড়ে এসব উদ্ধার করা হয়। সেখানে কাপড় দেখে সেটি এক বছর আগে নিখোঁজ পোশাক শ্রমিক তোফাজ্জল হোসেন টোটনের কঙ্কাল বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।


এর আগে গত ৬ জুন বিরুলিয়া ইউনিয়নের খনিজনগরে স্বপনের অপর একটি বাড়ির পাশ থেকে পুলিশের তথ্যদাতা সীমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকেও হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।



নিহত পোশাক শ্রমিক তোফাজ্জল হোসেন (২৮) ইমান্দিপুর চৌরাস্তার সালামত মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


তোফাজ্জল হোসেনের চাচা ব্যবসায়ী উচমান গনি বলেন, ২০২৩ সালের ১৯ এপ্রিল আমার ভাতিজা তোফাজ্জল হোসেন নিখোঁজ হন। এর আগের দিন মাদক কারবারি স্বপন মিয়া ও তার সহযোগীদের সঙ্গে তোফাজ্জলের মারামারি হয়। স্বপনের মাদকের কারবারের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়েছিল। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে না পেয়ে ওই বছর ২১ এপ্রিল সাভার থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর এক বছর পর আজ মঙ্গলবার স্বপনের ঘরের ভেতর থেকে তোফাজ্জলের কঙ্কাল উদ্ধার করল পুলিশ।


স্বপনের ঘনিষ্টজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বপন মিয়া সাভার পৌর এলাকাসহ বিরুলিয়াতে মাদকের কারবার করে আসছিলেন। বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ মিয়াসহ কতিপয় প্রভাবশালী তাকে প্রশ্রয় দিয়ে আসছিলেন। তার (স্বপন) স্ত্রী পপি আক্তার ও জনৈক সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন তাকে মাদক বিক্রিতে সহায়তা করতেন।


মাদকের কারবার করে তিনি (স্বপন) পৌর এলাকার আনন্দপুর ও বাড্ডা এবং বিরুলিয়ার খনিজনগরসহ ধামরাইয়ে পাঁচটি বাড়ি করেছেন। আনন্দপুরে যে বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে দুই বছর আগে স্বপন ওই বাড়িটি ৬০ লাখ টাকায় ক্রয় করেছিলেন।


নিহত তোফাজ্জল হোসেরনের বোন পূর্ণিমা বেগম বলেন, স্বপন আনন্দপুরের দ্বিতীয় তলার বাড়িতে থেকে মাদক বেচাকেনা করতেন। অনেক রুম খালি থাকার পরও তিনি কাউকে ভাড়া দিতেন না। আমার ভাই নিখোঁজ হওয়ার পর থেকে স্বপন ওই বাসা ছেড়ে অন্যত্র চলে যান। এ কারণে আমাদের সন্দেহ হতো আমার ভাইকে হত্যার পর মরদেহ ওই বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে বারবার জানানোর পরেও মরদেহ উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।


এ বিষয়ে  ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান খান বলেন, পুলিশের সোর্স সীমা বেগম হত্যার ঘটনায় প্রযুক্তির সহয়তা নিয়ে প্রথমে মাদক কারবারি স্বপনের সহযোগী সাইফুল ইসলমকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী উদ্ধার করা হয় সীমার মরদেহ। সীমা হত্যার ঘটনায় সাইফুল ও স্বপনসহ পাঁচজন জড়িত ছিলেন। পরে স্বপনকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুযায়ী তার ঘরের মেঝে খুঁড়ে আজ মঙ্গলবার কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালের সঙ্গে থাকা জামা দেখে স্ত্রী রানী বেগম কঙ্কালটি তার স্বামী তোফাজ্জল হোসেনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় ডিএনএ পরীক্ষা করা হবে।


এসপি আসাদুজ্জামান খান আরও বলেন, স্বপনকে আটকের সময় তার কাছে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। তিনি একজন সিরিয়াল কিলার ও মাদক কারবারি।


আরও খবর




রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

রাজবাড়ীতে ২জন মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

মুরাদনগরে চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২

রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও নবীন-প্রবীণ সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে গ্রো আপ এগ্রোটেকের পরিকল্পনা

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত