
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যনগর উপজেলা ও ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১লা ডিসেম্বর) দুপুরে উপজেলার খাদ্য গোদাম মাঠে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।
বক্তারা বলেন,মধ্যনগর উপজেলা বিএনপির ২১ সদস্য কমিটি গঠন করা হবে।বিএনপির যেসকল সদস্য গত ৫ ই আগস্ট এর পূর্বে জেল জুলুমের শিকার হয়েছেন তাদেরকে কমিটিতে স্থান দেওয়ার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আগামী ৩ ও ৪ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করার জন্য বলা হয়।
উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬





























