শিরোনাম
আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজশাহী

প্রকাশিত:রবিবার ১১ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: শেষ বৈশাখে প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। রাজশাহীতে আজ সকাল থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য।ঠাঁ ঠাঁ রোদে পুড়ছে পদ্মাপাড়ের এ সবুজ শহর। ঘন পত্র-পল্লবে ঢাকা গাছপালাও যেন তপ্ত নিঃশ্বাস ছাড়ছে। গরমের তীব্রতায় মানুশের পাশাপাশি পশু-পাখিরাও আজ হাঁসফাঁস করছে। ঘরে-বাইরে কোথাও এতটুকু স্বস্তি নেই।অব্যাহত তাপপ্রবাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একটু বৃষ্টি ও শীতল হাওয়ার পরশ পেতে সাধারণ মানুষ যেন ব্যকুল হয়ে উঠেছেন৷ কিন্তু বিধি বাম বৃষ্টির দেখা নেই!অব্যাহত তাপপ্রবাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একটু বৃষ্টি ও শীতল হাওয়ার পরশ পেতে সাধারণ মানুষ যেন ব্যকুল হয়ে উঠেছেন৷ কিন্তু বিধি বাম বৃষ্টির দেখা নেই! কদিন থেকে রাজশাহীর সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল।কিন্তু শনিবার (১০ মে) রাজশাহীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। আজ বেলা ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটিই এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে শুক্রবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। ফলে তীব্র খরায় কাটছে ঝড়-ঝঞ্ঝার বৈশাখ। তাপদাহ যেন শেষই হচ্ছে না।ফলে বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার পড়ে গেছে। টানা তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় রোদ আর গরমে স্থবিরতা নেমে এসেছে কর্মজীবনেও। বাসা, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই যেন গরম আর গরম। দিনের বেলায় দূরে থাক রাতেও গাছের পাতাও নড়ছে না। এর সাথে যুক্ত হয়েছে ভয়াবহ লোডশেডিং। তাই নাকাল হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন।অফিস-আদালত ও বাসা-বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সব জিনিসপত্রই তেঁতে উঠছে। ভবনের ট্যাপ দিয়ে বের হচ্ছে ফুটন্ত পানি। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় মাথার ওপরে ফ্যানটাও দিচ্ছে গরম বাতাস। ঘড়ি-ঘণ্টায় সময়ের হেরফের হলেও- রাজশাহীর আবহাওয়ার কোনো হেরফের হচ্ছে না।তীব্র তাপদাহের কারণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে বেড়েছে ডায়রিয়াসহ নানা রোগবালাইয়ে আক্রান্ত রোগীদের সংখ্যা। বিশেষ করে হাসপাতালের তিনটি শিশু ওয়ার্ডে যেন ধাপ ফেলার যায়গা নেই। বেডে ফ্লোরে সবখানেই গরমজনিত কারণে রোগী আর রোগী। এর পাশাপাশি উচ্চ রক্তচাপে আক্রান্তদের দুর্ভোগ বেড়েছে এ তীব্র গরমে। তাই এ তীব্র তাপপ্রবাহের সময় বয়বৃদ্ধ ও শিশুদের রোদে না বের হয়ে ঠাণ্ডা পরিবেশের মধ্যে থাকার জন্য বলছেন চিকিৎকরা।জানতে চাইলে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রার পারদ কেবল ওপরেই উঠছে। বৃষ্টি না হলে এই তাপমাত্রা প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।আবহাওয়া কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, শনিবার (১০ মে) বেলা ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার (৯ মে ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর আজ বেলা ৩টায় রাজশাহীতে বাতাসের আদ্রতা ছিল ৪০ শতাংশ এবং ভোর ৬টায় ৪টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে থেকে ৩৮ ডিগ্রি হলে তাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বলে ধরা হয়। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ফলে রাজশাহীর ওপর দিয়ে এখন তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


আরও খবর




বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

ধর্মপাশায় লন্ডন প্রবাসীর উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

ধর্মপাশায় লন্ডন প্রবাসীর উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা