
মোঃ শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে আজ ২৭ অক্টোবর সোমবার বেলা ১২টায় একটি বর্ণাঢ্য রালি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না। এবং ৬ উপজেলার যুবদল নেত্রীবৃন্দ।
সমাবেশে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকমের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান যুবদল নেতৃবৃন্দ।
এ সময় গজারিয়া থেকে নেতৃবৃন্দদের নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, দুলাল সরকার, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সোবহান, সুজন দেওয়ান,সদস্য কামরুল হাসান জিয়া মোখলেস দেওয়ান,
এ ছাড়া প্রত্যেক ওয়ার্ডে অঙ্গ সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহবান জানানো হয়।
সভায় জেলার ৬ উপজেলা ও সকল ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।





























