শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

মূল্যস্ফীতির সাথে বেড়েছে মাথাপিছু ঋণ, চাপও বেড়েছে সাধারণ মানুষের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার ১৫ বছরের শাসনামলে ১৮ লাখ ৩৬ হাজার কোটি টাকার ঋণ রেখে যায়। শেখ হাসিনা সরকার দেশ এবং বিদেশে থেকে ঋণের বড় একটি অংশ নিয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। ফলে মূল্যস্ফীতি বাড়ার সাথে বেড়েছে মাথাপিছু ঋণের পরিমাণ। রাষ্ট্রীয় এই ঋণের চাপ বয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ।


কাস্তের প্রতিটি টানে প্রশস্ত হয় আবজাল মিয়ার জীবিকা। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে হলেও দৈনিক মজুরির ভিত্তিতে কামলা দিতে এসেছেন শরিয়তপুরের কাজিরহাট এলাকায়। হাড়ভাঙা খাটুনির পর পরিবারের মুখে আহার যোগাতে যেন হিমশিম অবস্থা তার। আয়ের চেয়ে ব্যয়ের খাতা ভারী হওয়ায় দীর্ঘশ্বাস তার।



আবজাল মিয়া বলেন, 'যে বিড়ি আগে খাইতাম ১৪ বা ১৫ টাকায়, এখন সেই বিড়ি ২৫ টাকায় খাইতে হয়। চাউল কিনতাম ৩০ টাকায় সেটা কেনা লাগে ৭০ টাকায়। না পারি মাছ খাইতে, না পারি সপ্তাহে একদিন গোস্ট খাইতে। খুব কষ্ট করে চলতে হয়।'


সবুজের বীজ বোনা কৃষকের এমন সরল বাক্য কতটা সহজ? যে জমিনেই আবাদ হয় রুটি-রুজির জোগান, বিগত সরকারের ১৫ বছরে সেখানেও টান পড়েছে অনেক। বাধ্য হয়ে তাই আফজাল মিয়ার মতো ঋণের ভারে বন্দি অন্য কৃষকরাও। মূল্যস্ফীতি তাদের নাজেহাল করলেও শেখ হাসিনার অযাচিত ঋণের চাপে ঘাম আর শ্রমের মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ।


একজন সবজি চাষি বলেন, 'তার, কাগজ, সুতা কিনতে হয়। সবজির জাংলা দেয়ার জন্য। সবকিছুর দাম দ্বিগুণ। পোলাপান নিয়ে ঠিকমতো খাইতে পারি না। দেখা যায় ওষুধ কিনতে গেলে দ্বিগুণ টাকা দিয়ে কিনতে হয়।'


তাহলে সরকারের অতিরিক্ত ঋণ নির্ভরতাই কি দাম বাড়ার মুখ্য কারণ? একদিকে দাম বাড়ানো অন্যদিকে ঋণের সুদ হার কিংবা পরোক্ষভাবে অর্থ আদায়। তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশি-বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে অর্থ বিভাগ। সেই হিসেবে ঋণের স্থিতি দেখানো হয় ১৬ লাখ ৫৯ হাজার ৩৩৪ কোটি টাকা।



তিন মাস পর পর দেশি-বিদেশি ঋণের হিসাব হালনাগাদ করার নিয়ম থাকলেও সে অংক প্রকাশ না করার আগেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তবে অর্থ বিভাগ বলছে, চলতি বছরের জুন শেষে দেশি-বিদেশি ঋণ স্থিতি দাঁড়াবে প্রায় ১৮ লাখ ৩৬ হাজার কোটি টাকা। আর মাথাপিছু ঋণ দাঁড়াবে ১ লাখ ৮ হাজার ১০৮ টাকা।


কীভাবে এত ঋণে জর্জরিত হলো আওয়ামী লীগ সরকার? সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দর-কষাকষি ও বাছবিচারহীনভাবে দেশি-বিদেশি উৎস থেকে নেয়া হয়েছে ঋণ। যার প্রভাব পড়েছে অর্থনীতিতে।


অর্থনীতিবিদ অধ্যাপক শহীদুল জাহীদ বলেন, 'তারা দেখাতে চেয়েছিল যে আমরা খুব উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি। কিন্তু এখানে যে আদতে দাঁড়িয়েছে, এউ অনুন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বা না পাওয়ার সাথে জড়িত ছিল হচ্ছে আমাদের কষ্ট অব ফান্ড। যখনই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যাচ্ছি তখনই আমাদের কষ্ট অব ফান্ড বেড়ে যাচ্ছে। সুতরাং সরকার আসলে সেই মুহূর্তে অদূরদর্শীতার পরিচয় দিয়েছে। এবং তারা সস্তা রাজনৈতিক বেনিফিট পাওয়ার জন্য এ ধরনের এককটা সিথ তৈরি করেছিল।'


সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু থেকে ব্যক্তিগত ঋণে জর্জরিত মানুষেরাও পড়েছেন অপ্রত্যাশিত এই ঋণের কবলে। মূল্যস্ফীতির কারণে ব্যক্তিগত দেনা পরিশোধের পাশাপাশি রাষ্ট্রীয় দেনার ভার এসে পড়েছে তাদের নিত্যদিনের বাজার সদায়ে।



নিম্নবিত্ত পরিবারের একজন ব্যক্তি বলেন, 'আমরা গরীব মানুষ, আমাদের প্রতিদিন আলু প্রয়োজন হয় দেড় থেকে দুই কেজি। কিন্তু, এক কেজিও কেনার টাকা আমাদের হয় না। আমার পোলা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, এখনও ডাক্তার দেখাতে পারছি না।'


এ ভার ছুঁয়ে গেছে সাধারণ শিক্ষার্থী থেকে সব শ্রেণীপেশার মানুষকে। যার নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা জীবনসহ জীবন যাত্রার মানেও।


একজন শিক্ষার্থী বলেন, 'দেখো যাচ্ছে যে আগে ২০ টাকা দিয়ে একটা খাতা পাওয়া যেতো, এখন সেই একই খাতা ৩৫ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আগে একটা কলম পাঁচ টাকা দিয়ে কিনতাম এখন সেটা সাত টাকা দিয়ে কিনতে হচ্ছে। যদি বলি এটা সরকারি রেট, তখন দেখা যায় সেটা সরকার নিচ্ছে কিন্তু পে করছি আমরা।'


ঋণের এই বোঝা থেকে সহজেই মুক্তি মিলছে না বলে বলছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার প্রকল্প নির্বাচনে সচেতন না হলে এ ঋণ বয়ে বেড়াতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে।


সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, 'প্রকল্প বাস্তবায়নের সময় এটা যেন সুশাসন সঙ্গে সাশ্রয়ীভাবে হয়, সময়মতো শেষ করা যায় সেদিকেও আমাদের নজর দিতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমাদের দেশের ঋণের দায়ভার বাড়বে, মাথাপিছু ঋণের পরিমাণ বাড়বে। এবং আমরা এই ঋণ পরিশোধের দায়ভার পরবর্তী প্রজন্মের ঘাড়ে আমরা দিয়ে দেবো। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।'


এভাবেই ঋণের বোঝা মাথায় নিয়ে হাঁটছেন সারাদেশের ১৬ কোটি ৯৮ লাখ মানুষ। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশ-বিদেশ থেকে বাছ-বিচারহীনভাবে ঋণ নেয়ার ফলে অস্বাভাবিক ঋণের বোঝা ঘাড়ে চেপেছে বলে বলছেন সাধারণ মানুষ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশজ উৎপাদন বাড়াতে পারলে ঋণের চাপ যেমন কমবে তেমনি স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। 


আরও খবর




রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬