শিরোনাম
মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

নামকাওয়াস্তে কাজ দেখিয়ে প্রকল্পের টাকা গায়েব!

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ২১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর বিলপাড়া গ্রামে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ থাকলেও কাজের সঠিক বাস্তবায়ন হয়নি। নামকাওয়াস্তে কাজ দেখিয়ে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি।


জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর বিলপাড়া গ্রামের বেলাল মাষ্টারের বাড়ি থেকে ফজলুর বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা মাটি ভরাটের মাধ্যমে নির্মাণের জন্য কাবিখা প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতি করা হয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোসা. ঝরনা খাতুনকে।


সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার কিছু স্থানে অল্প পরিমাণে মাটি ফেলা হয়েছে, কিন্তু সেটি এতটাই অপরিকল্পিতভাবে দেওয়া হয়েছে যে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর পুকুরের পানি উঠে আসবে এবং রাস্তা তলিয়ে যাবে। কোথাও কোথাও রাস্তার পুরোনো উঁচু-নিচু অংশ যেমন ছিল, তেমনি রয়ে গেছে। নতুন কোনো কাজের চিহ্নই নেই। আবার কিছু স্থানে কেবলমাত্র ট্রাক্টরের মাধ্যমে ব্রেল্ড দিয়ে আচরিয়ে সমতা করার চেষ্টা করা হয়েছে, যা প্রকৃত উন্নয়ন কাজ নয় বরং নামকাওয়াস্তে কার্যক্রম মাত্র।


দেখা যায়, রাস্তার প্রকৃত জমি এখনো বেদখল অবস্থায় আছে। রাস্তার দু’পাশের জমির মালিকরা বেড়া দিয়ে জায়গা দখল করে চাষাবাদ করছেন, ফলে রাস্তা প্রস্থ কমে গিয়ে তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় যানবাহন তো দূরের কথা, পায়ে হাঁটা পর্যন্ত সমস্যা হচ্ছে। আবাদি জমির মালিক রাস্তার জমি দখলে থাকার কথা স্বীকার করলেও সংরক্ষিত নারী সদস্য তা অস্বীকার করছেন।


এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজ হয়নি বললেই চলে। যদি ঠিকভাবে কাজ হতো, তাহলে আমাদের চলাচলে অনেক সুবিধা হতো। কোথাও কোথাও একটু মাটি ফেলা হয়েছে। দুই লাখ টাকার বরাদ্দ কীভাবে ব্যয় হলো, তা আমরা জানি না। তাঁরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


স্থানীয় মো. মমিন আলী বলেন, ‘একটু বৃষ্টি হলে রাস্তাটা ডুবে যায়। মাটি ভরাট করে ঠিক করার জন্য প্রকল্প দেওয়া হয় কিন্তু পাশ থেকে কিছু মাটি কেটে রেখে দিয়েছে। রাস্তার মধ্যে গর্ত গুলোও ভরাট করেনি। চলাচলের উপযোগি না হওয়াতে কৃষি ফসল ধান সবজি অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। তিনি বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।’


ফাইজুদ্দিন ইসলাম নামের একজন বলেন, ‘অল্প কিছু কাজ করেছে। যেভাবে কাজ করা হয়েছে, তাতে একটুখানি বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যাবে। আরেকজন আমিনুল ইসলাম বলেন, কিছু অংশ মাটি দিয়ে ভরাট করেছে আর বাকি অংশ ট্রাক্টরের মাধ্যমে ব্রেল্ড দিয়ে আচরিয়ে সমান করেছে। ’


রাস্তার পাশের জমির মালিক সোহরাব আলী বলেন, ‘আমার দিকে রাস্তার জমি আছে, অন্য জমির মালিকেরাও রাস্তা দখল করে আছে। আমি চেয়ারম্যানকে বলেছি, আমার জমিতে কলার গাছ আছে। গাছের কলা পুষ্ট হলেই কেটে রাস্তার জমি ছেড়ে দিবো।’


সংরক্ষিত নারী সদস্য মোসা. ঝরনা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাস্তার জমি কেউ দখল করে রাখেনি। ওটা দুই লাখ টাকার প্রকল্পের কাজ। চেয়ারম্যান আমাকে কাজ করিয়েছে, বিস্তারিত চেয়ারম্যানের সাথে কথা বলেন বলে নিজের দায় এড়িয়ে যান।’


জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পান্নু মিঞা বলেন, ‘এর আগে রাস্তাটা কেউ করতে পারেনি। আমি কষ্ট করে রাস্তার টা করলাম। ওটা নিয়ে ঝামেলা করিয়েন না।’


ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) মো. আব্দুল আলিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।


আরও খবর




“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে আলোকিত পাকুন্দিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী উৎসব কুমার চন্দ্র স্কুল ছাত্রের মৃত্যু

মাদক নির্মূলে তাহিরপুরে পুলিশ ও স্থানীয়দের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে আলোকিত পাকুন্দিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী উৎসব কুমার চন্দ্র স্কুল ছাত্রের মৃত্যু

মাদক নির্মূলে তাহিরপুরে পুলিশ ও স্থানীয়দের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়