
এম এম ইউসুফ আলী
আই আর টিভি নিউজ বাংলা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মদনপুর কিনারা সীমান্তে যৌথবাহিনী অভিযান চালিয়ে সেলিম (৩৩) নামে এক মাদক বিক্রয় কারিকে আটক করে। এ সময় তার সাথে ১৯ কেজি গাঁজা ও ৪৪ বতল ফেনসিডিল পাওয়া যায়। জানা যায় মাদক বিক্রেতা সেলিম বটতলী ইউনিয়নের জিনিয়ারা গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র।
যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আবু সাদমান সৈকত এবং বাংলাদেশ পুলিশের নাঙ্গলকোট থানার এস আই সমর। আটকৃত সেলিমের নামে পূর্বেও নাঙ্গলকোট থানায় মাদকের মামলা রয়েছে।





























