শিরোনাম
চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে কে হচ্ছেন বিএনপির কান্ডারী # তৃণমূলের আস্থা প্রবীণ আইনজীবী আব্দুল বারী ভূঁইয়া

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

এন এম সুজন স্টাফ রিপোর্টার :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি কিছুটা সংশয় থাকলেও অবশেষে গত ১৩ জুন লন্ডনের ডোরচেস্টার হোটেলে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারীতে ভোটের ইঙ্গিত দিয়েছেন। আসন্ন এ নির্বাচন ঘিরে ফতুল্লা- সিদ্ধিরগঞ্জের বিএনপির তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে বিএনপি হাইকমান্ড পর্যন্ত খুজছেন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তি। সব মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৪ আসনে কে হবেন বিএনপির মনোনীত প্রার্থী। ইতি মধ্যে আলোচনায় উঠে এসেছে আন্দোলনে অন্যতম পরিচিত ব্যক্তিত্ব প্রবীণ আইনজীবী, ফতুল্লা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুল বারী ভূঁইয়া। তিনি একজন সৎ ব্যক্তি। দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়তে তিনি জনপ্রতিনিধি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। তিনি বিরোধী আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকায় ভোটারদের মাঝেও সম্পৃক্ততা সৃষ্টি হয়েছে। আপোষহীন প্রবীণ বিএনপি নেতা এড. আবদুল বারী ভূইয়া ছাড়াও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য আরো ৩ প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাঁরা হলেন, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, শিল্পপতি আলহাজ্ব শাহ আলম।দলীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ২০০১ সালে কৃষক লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে বেগম খালেদা জিয়ার ইমেজ কাজে লাগিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হয়ে দলের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিয়ে কেরামুন কাতেবিন খ্যাত শ্যামপুরের জামান সেলিমকে দিয়ে অপকর্মের অভিযোগ রয়েছে। ১/১১ সময়ে দুর্নীতি, চাঁদাবাজি সহ ২৭টি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরবর্তী সময়ে মামলার বাদীদের কৌশলে ম্যানেজ করে মামলাগুলি শেষ করেন। তখন তার বিরুদ্ধে কফিল উদ্দিন হত্যা, সাব্বির আলম খন্দকার, চুন ব্যবসায়ী সুন্দর আলী হত্যার অভিযোগ ছিল। ২০২২ সালে সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। জেলার আহবায়ক এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি হয়ে নিজস্ব বলয় গড়ে তুলে দুই ছেলের নিয়ন্ত্রণে চাঁদাবাজি সহ একাধিক অভিযোগ তদন্তে প্রমানিত হয়। এতে জেলা কমিটি বিলুপ্ত করে দেন কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে আবার জেলা আহবায়ক কমিটির সদস্য মনোনিত হয় মোহাম্মদ গিয়াস উদ্দিন। সম্প্রতি বিসিকের ৪০ লাখ কান্ড ও গরুর হাট নিয়ে বিল্লাল কান্ডে তৃণমূলনেতাকর্মীদের মধ্যে নানা ক্ষোভে গিয়াসউদ্দিনের জনপ্রিয়তা তলানিতে। অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁয়ের একটি বে-সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পতিত সৈরাচার গড ফাদার শামীম ওসমানের আস্থাভাজন খুনি নূর হোসেনের সমাজ্য এখন তাঁর দখলে। তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকলেও তাঁর ভোট ও জন সমর্থন একটি এলাকায় সীমাবদ্ধ। সাবেক বিএনপি নেতা শাহ আলম, একজন শিল্পপতি। ২০০৮ সালে সংসদ নির্বাচনে নায়িকা কবরীর সঙ্গে পরাজিত হন। অর্থের জোরে হয়েছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি। তার সাথে সখ্যতার কারনে সেলিম ওসমানের পরামর্শে মামলা মোকদ্দমার ভয়ে ব্যবসা টিকিয়ে রাখতে তিনি দল থেকে পদত্যাগ করেন। তার কিছু ব্যক্তিগত সমর্থক ছাড়া নির্বাচনী এলাকায় তেমন কোনো জনসমর্থন নেই। জুলাই আন্দোলনে জেলে যাওয়ার ভয় থাকায় তাঁর কোন সমর্থককে আন্দোলনে নামতে দেননি তিনি।এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, বিএনপির একজন আপোষহীন নেতা। তিনি ইতিমধ্যে নেতাকর্মী ও নির্বাচনী এলাকায় সমর্থন অর্জন করেছেন। তিনি প্রথমে নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য, তার পর সহ সাধারণ সম্পাদক, সহ সভাপতি। এরপর শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। দলীয় রাজনীতির প্রতিহিংসায় অসংখ্য রাজনৈতিক মামলার আসামি ও বহুবার লাঞ্ছনার শিকার হয়েছেন। এড. আব্দুল বারী ভূঁইয়া বিএনপির রাজনীতিতে প্রথমে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক। প্রায় ৩৪ বছরের রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিছুদিন পূর্বে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর অত্যাচারে ফতুল্লাবাসী অতিষ্ঠ হয়ে পড়লে এড. আব্দুল বারী ভূঁইয়া একমাত্র ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। এসময় তিনি পুলিশ সুপার ও ফতুল্লা থানার ওসির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। তিনিই একজন ব্যাক্তি সাদাকে সাদা কালোকে কালো বলতে কখনও দ্বিধা করেন না। ১৭ জুলাই হইতে ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজছেলেকে ও সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন। বিশেষত ৫ আগষ্ট ও জুলাই আন্দোলনে লেলিন গ্রাদ খ্যাত যাত্রাবাড়ী ফ্লাইওভার সংলগ্ন কাজলায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান গ্রহণ করেন। সর্ব দিক বিবেচনায় এডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার জনপ্রিয়তা এখন অকল্পনীয়। এলাকাবাসী সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ছাত্রদের সঙ্গে রয়েছে আত্মার সম্পর্ক।


আরও খবর




চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ