শিরোনাম
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

অবৈধ ইটভাটার ধোঁয়ায় শ্বাসরুদ্ধ লামার ফাইতং

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরো


পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়ন অবৈধ ইটভাটার নগরী হিসেবে পরিচিত। পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই ইউনিয়নের মাত্র তিনটি ওয়ার্ডে গড়ে উঠেছে অন্তত ৩১টি ইটভাটা। বছরের পর বছর ধরে চাষযোগ্য জমি, পাহাড় ও বনাঞ্চল ধ্বংস করে চললেও কার্যকর বন্ধের নজির নেই বললেই চলে।


অনুসন্ধানে উঠে এসেছে, ফাইতং ইউনিয়নে

৭ নম্বর ওয়ার্ডের শিবাতলীপাড়া,মংবাচিংপাড়া ও মে অংপাড়া এলাকায় রয়েছে ৯টি ইটভাটা।৮ নম্বর ওয়ার্ডের লাম্বাশিয়া, বড়খোলা ও পুরোনো হেডম্যানপাড়ায় রয়েছে ১৫টি ইটভাটা। ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকায় গড়ে উঠেছে ৭টি ইটভাটা।এই তিন ওয়ার্ডেই ভাটার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে, যেগুলোর অধিকাংশই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, ভাটার আশপাশে পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে নির্বিঘ্নে। বহু জায়গায় বনাঞ্চল উজাড় করে স্থাপন করা হয়েছে ইটভাটা। ফসলি জমি হারিয়ে স্থানীয় কৃষকরা পড়েছেন চরম সংকটে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক সময় যেখানে ধান ও সবজি চাষ হতো, সেখানে এখন শুধু কালো ছাই, ধোঁয়া আর ধুলাবালি। বর্ষা মৌসুমে সাময়িকভাবে সবুজের আড়াল তৈরি হলেও বাস্তবে মাটির উর্বরতা প্রায় ধ্বংস হয়ে গেছে।


আইন অনুযায়ী বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের নির্দিষ্ট দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। অথচ ফাইতং ইউনিয়নে দেখা গেছে—

স্কুলের পাশেই ইটভাটা,জনবসতির মাঝখানে চিমনি খাল ও সড়কের একেবারে গা ঘেঁষে ভাটা। এর ফলে শিশু, নারী ও বয়স্করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করছেন।


সূত্র বলছে,ফাইতং ইউনিয়নের মোট জমির পরিমাণ প্রায় ১৬ হাজার ২০৫ একর। এর মধ্যে শুধু ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রয়েছে ৫ হাজার ৪০১ একর জমি। অনুসন্ধানে দেখা গেছে, এই তিন ওয়ার্ডের প্রায় ১০ ভাগের ১ ভাগ জমি দখল করে রেখেছে ৩১টি ইটভাটা।

বর্তমানে এসব এলাকায় চাষাবাদের মতো পর্যাপ্ত জমি আর অবশিষ্ট নেই।


গত (২০ নভেম্বর) ২০২৫ ইং, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জমির উদ্দিন'র নেতৃত্ব সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে লামা উপজেলার ফাইতং এলাকায় ইটভাটায় অভিযানে যাওয়ায় পথে চকরিয়ার কাকারা ইউনিয়নের বাদশারটেক এলাকায় ইট ভাটা মালিকদের ইশারায় শ্রমিকরা ব্যারিকেড় দেয়। তারা সড়কে ইট ভাঙ্গা ও পিকআপ যানবাহন রেখে সড়ক অবরোধ করে রাখে। এসময় ইট ভাটা মালিক ও শ্রমিকরা অভিযানের বিপক্ষে স্লোগান দিয়ে অবস্থান করে। 


এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড় ভেঙে যেতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। একটি বিজিবির জীপ গাড়ি, র‌্যাবের একটি ও স্কেভেটর বহনকারী ট্রাক ভাংচুর করে উত্তেজিত জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৮ শ্রমিককে আটক করে। 


গত (২৫ ডিসেম্বর) ২০২৫ ইং,সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন অভিযান পরিচালনা করে ফাইতং ইউনিয়নে মেসার্স এমবিআই ব্রিকস, এবিসি-ফোর, বিবিসি এবং ডিবিএম ব্রিকস নামের ৪টি ইটভাটার প্রত্যেককে ২ লাখ করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নিবন্ধন না থাকায় ইটভাটা গুলোকে জরিমানা করা হয়েছে।


পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করলেও ভাটা বন্ধের দৃশ্যমান উদ্যোগ নেই। বরং জরিমানা দিয়েই আবারও আগের মতো অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে মালিকরা।


প্রশ্ন উঠছে—প্রশাসনের নাকের ডগায় কীভাবে এতগুলো অবৈধ ইটভাটা গড়ে উঠলো, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো বছরের পর বছর কীভাবে টিকে আছে,জরিমানা কি তবে অবৈধ ব্যবসার লাইসেন্সে পরিণত হয়েছে?


পরিবেশ ধ্বংসের এই নীরব মহোৎসবের নেপথ্যে কারা রয়েছে, কার 'ছত্রছায়ায়'

বারবার আইন লঙ্ঘন করেও নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছে ইটভাটা মালিকরা—সেই প্রশ্নের উত্তর জানতে চাই সচেতন মহল। 


এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,অবৈধ ইটভাটা গুলোর

বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে গত নভেম্বর মাসে দুইবার আক্রমণ এর শিকার হয়েছি।রাজনৈতিক পরিচয়ে কিছু লোক পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর 'চড়াও' হয়ে ইটভাটাগুলো পরিচালনা করে আসছেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। 





আরও খবর




প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ