শিরোনাম
রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

অবৈধ নেট জালে রেনু পোনা নিধন,হাজার কোটি টাকার ক্ষতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৭ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৭ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী, বরগুনা, প্রতিনিধি 

বঙ্গোপসাগরের মোহনা ও ৯০ কিলোমিটার পায়রা নদীতে অবাধে অবৈধ জাল দিয়ে রেনু পোনার সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করছে জেলোরা। এতে অন্তত কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। মৎস্য বিভাগ কর্তৃপক্ষ অবৈধ সুবিধা নিয়ে পোনা নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ সচেতন জেলেদের। এতে অসাধু  রেনু পোনা ব্যবসায়ীরা আরো উৎসাহিত হচ্ছে। দ্রæত রেনু পোনা নিধনের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাগর ও পায়রা নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে বলে দাবী করেন জেলে শহীদ মিস্তুরী। 

জানাগেছে, বছরের মধ্য ফাল্গুন থেকে শুরু করে মধ্য জৈষ্ঠ্য মাস পর্যন্ত চিংড়ি ও বাগদা মা মাছ সাগর মোহনা ও নদ-নদীর মিঠা পানিতে রেনু পোনার জন্ম হয়। বড় হওয়ার আগ পর্যন্ত রেনু পোনা মিঠা পানিতে থাকে। ওই সময়                                                                                 জেলেরা অবৈধ নেট মশারী জাল ফেলে ওই পোনাগুলো শিকার করে। এ রেনু পোনা শিকারের সঙ্গে আমতলী-তালতলী উপজেলার অন্তত ৩০ হাজার জেলে পরিবার জড়িত। প্রতিদিন তারা অন্তত  এক কোটি রেনু পোনা আহরণ করে। ওই রেনু পোনার সঙ্গে অন্তত ১০ গুণ বিভিন্ন প্রজাতি পোনা নিধন হচ্ছে। এতে অন্তত কয়েক হাজার কোটি টাকার মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে।

দাদন ব্যবসায়ীরা জেলেদের থেকে এক’শ চিংড়ি ও বাগদা রেনু পোনা ১৫০-২০০ টাকা ক্রয় করে। ওই পোনা খুলনা, বাগের হাট ও যশোরসহ বিভিন্ন এলাকার ঘের মালিকদের কাছে ৭০০-৮০০ টাকায় বিক্রি করছে। এতে গত আড়াই মাসে অন্তত কয়েক’শ কোটি টাকার চিংড়ি ও বাগদার রেনু পোনা আহরণ করেছেন জেলেরা। অভিযোগ রয়েছে দাদন ব্যবসায়ীরা উপজেলা মৎস্য অফিস, পুলিশ ও নৌ-পুলিশের সঙ্গে আতাত করে অবৈধ নেট মশারী জাল ফেলে জেলেদের দিয়ে সরকারী ভাবে নিষিদ্ধ রেনু পোনা শিকার করাচ্ছে। জোয়ার ভাটার সঙ্গে মিল রেখে জেলেরা পরিবার পরিজন নিয়ে দাদন ব্যবসায়ীদের প্ররোচনায় পড়ে ওই রেনা পোনা শিকার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দাদন ব্যবসায়ী বলেন,তালতলী উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইনকে প্রতিমাসে ৮০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ফলে অবাধে আমরা জেলেদের থেকে রেনু  পোনা সংগ্রহ করে গাড়ীতে রপ্তানী করতে পারছি। তারা আরো বলেন, পুলিশ ও নৌ-পুলিশ সকলেই এ বিষয়টি জানেন। 

আমতলী-তালতলী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, নারী-পুরুষ ও শিশুরা নেট মশারি জালের মাধ্যমে বাগদা ও চিংড়ির রেণু পোনা শিকার করছে। লাভজনক হওয়ায় জেলে পরিবারের নারী-পুরুষ ও শিশুরা এ  পেশায় ঝুঁকে পরেছেন। 

আমতলী-তালতলী উপজেলার শতাধিক পয়েন্টে আড়ৎদাররা জেলেদের থেকে রেনু পোনা সংগ্রহ করে গভীর রাতে মিনি ট্রাক, মোটর সাইকেল ও বাস গাড়ীতে খুলনা, বাগেরহাট, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করছে। 

বুধবার দুপুরে তালতলী উপজেলার রেনু পোনার আড়ৎদার দুলাল মিয়ার আড়তে গিয়ে দেখাগেছে, আড়ৎ ঘরের সামনের তালা দেয়া, পিছনের দরজা দিয়ে জেলেরা পোনা নিয়ে আসেন। দুলালের কর্মচারী শহীদুল ইসলাম ওই পোনা গননা করে পাত্রে রাখছেন। 

জেলে মালেক ও জয়নাল বলেন, জোয়ার ভাটার সঙ্গে মিল রেখে রেনু পোনা শিকার করতে হয়। রেনু পোনা শিকার করা অন্যায় কিন্তু কেউতো নিষেধ করছে না। তারা আরো বলেন, মহাজনদের যন্ত্রনায় বাধ্য হয়ে রেনু পোনা আহরণে আসতে হয়। 

শিশু নাদিম বলেন, হুনছি পোনা ধরা নিষেধ, কিন্তু স্যারেরা তো মোরো মানা হরে নাই।  

তালতলীর অবৈধ বাগদা রেনু পোনা ব্যবসায়ী  বশির হাওলাদার, দুলাল মিয়া, পনু খলিফা, শাহজাহান খলিফা, বাদল, বাবুল, জাকির ফকির, জালাল খাঁন, চরপাড়া সেলিম মিয়া, গাবতলীর আব্বাস ফকির, মৌপাড়ার নুরুল হক ও সোহেল তালুকদার বলেন, ‘বাগদা ও চিংড়ির রেনু আহরণ নিষিদ্ধ তা জানি। কিন্তু  জেলেরা নিয়ে আসলে আমরাতো ফেলে দিতে পারিনা। তারা আরো বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা,  নৌ-পুলিশ ও থানা পুলিশ  সবই জানেন, তারা তো কিছু বলেননা। শুধু আপনারাই (সাংবাদিক) মোদের ডির্স্টাব করেন। 

তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, ইতিমধ্যে ১২ টা অভিযান চালানো হয়েছে। বেশ কিছু জাল পুড়ে ফেলেছি। উপজেলা শহরের স্বনিকটে দুলাল মিয়া ও বশির উদ্দিনের আড়তে রেনু পোনা জেলেদের থেকে সংগ্রহ করে গাড়ীতে চালান করছে এ বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন?  এমন প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি।  

আমতলী উপজেলা সিনিয়র মৎষ্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ বলেন, অবৈধ রেনু পোনা নিধন বন্ধে অভিযান পরিচালনা করে শতাধিক নেট মশারী জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং অভিযান অব্যাহত আছে।  

তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মো সামলা  বলেন, রেনু পোনা আহরণ অবৈধ। রেনু পোনা নিধন বন্ধে প্রতিদিন অভিযান অব্যাহত আছে। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, উপজেলা মৎস্য অফিসারকে নিয়ে প্রায়ই অভিযান চালানো হয়। 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন বলেন,  রেনু পোনা নিধন রোধে অভিযান অব্যাহত আছে। উপজেলার কোন মৎস্য কর্মকর্তা রেনু পোনা নিধনের যোগসাজসের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, যারা অবৈধভাবে রেনু পোনা মজুদ করে বিভিন্ন এলাকায় রপ্তানী ও পরিবহনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এ মৎস্য সম্পদ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব।


আরও খবর




রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত