শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

অন্ধকারে আলো জ্বালালেন রাসেল,অনুদানে বাঁচলো ৪ জীবন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুরে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওকলাহোমা, আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হোসাইন। অর্থাভাবে থেমে যাওয়া চিকিৎসা, পঙ্গুত্বের ভয়, হারাতে বসা দৃষ্টিশক্তি কিংবা একাকী অসহায় জীবন এই চারটি করুণ বাস্তবতার পাশে দাঁড়িয়ে তিনি ছড়িয়ে দিয়েছেন সহানুভূতির উষ্ণতা।


ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রঞ্জনা রানী যখন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ করে বাড়ি ফিরে আসতে বাধ্য হন, তখন তার কষ্টের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়।


তা নজরে আসে রাসেল হোসাইনের, যিনি নিজ উদ্যোগে খোঁজ নিয়ে ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।


আজ মঙ্গলবার(১৭ জুন) গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তন কক্ষে এই অর্থ তুলে দেন রাসেলের বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রবিউল ইসলাম ও ছোট ভাই গোলাম রাব্বানী। এই সহায়তা যেন রঞ্জনার জীবনে নতুন জীবনের ফিরে আসা।


একইভাবে বিলহরিবাড়ী গ্রামের কৃষক বুদ্দু মিয়া গুরুতর আহত হয়ে অর্থাভাবে চিকিৎসা না করাতে পেরে ধীরে ধীরে পঙ্গু হয়ে পড়ছিলেন। তার প্রয়োজন ছিল মাত্র ৪০ হাজার টাকা। রাসেল হোসাইন এগিয়ে এসে সেই অর্থ সহায়তা দেন, যা তার সুস্থতা ফেরানোর সম্ভাবনা এনে দেয়।


গুরুদাসপুরের নারী শ্রমিক আমেনা বেগম ধান মাড়াইয়ের সময় এক চোখে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি হারান। চিকিৎসকেরা জানান, মাত্র ৩০ হাজার টাকা ব্যয়ে চোখের আলো ফিরে পেতে পারেন তিনি। কিন্তু এই সামান্য অর্থও জোগাড় করতে না পারা আমেনার পাশে দাঁড়িয়ে রাসেল হোসাইন অপারেশনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেন, এখন তিনি নতুন করে আলো দেখার স্বপ্ন দেখছেন।


এছাড়াও, সাবগাড়ী এলাকার বিধবা ও সন্তানহীন নারী সুকজান বেওয়ার জীবন কাটে চরম কষ্টে। অসুস্থ শরীরে দিনমজুরি করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তার অসহায় জীবনের কথা শুনে রাসেল হোসাইন ৩০ হাজার টাকার সহায়তা প্রদান করেন চিকিৎসা ও প্রয়োজন মেটানোর জন্য।


রঞ্জনা রানী আবেগভরা কণ্ঠে বলেন,“আমার চিকিৎসা থেমে গিয়েছিল। ভেবেছিলাম, হয়তো আর ফিরে আসা হবে না। রাসেল হোসাইনের সাহায্য আমার জন্য নতুন জীবন। আমি তার প্রতি চিরঋণী। এমন মানুষগুলোই প্রমাণ করেন ভালোবাসা ও সহানুভতি এখনও বেঁচে আছে।”


কৃষক বুদ্দু মিয়া কান্নাভেজা কণ্ঠে বলেন,“আমি ভাবতাম, গরিবের কষ্ট কেউ দেখে না। মাঠে কাজ করতে গিয়ে পা হারাতে বসেছিলাম, ছেলেটাও স্কুল ছেড়ে মাঠে নেমেছে। এমন সময় রাসেল হোসাইন আমার পাশে দাঁড়িয়েছেন। উনি না থাকলে হয়তো কখনও হাঁটার স্বপ্নটাই ভুলে যেতে হতো। আল্লাহ উনাকে অনেক ভালো রাখুক।”


রাসেল হোসাইন বলেন,“মানুষ মানুষের জন্য’ এই বিশ্বাস থেকেই আমি কাজ করি। আমার ক্ষুদ্র চেষ্টা যদি কারও জীবন রক্ষা করতে বা নতুন করে বাঁচার সাহস দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দেশ থেকে দূরে থাকলেও দেশের মানুষের পাশে থাকতে চেষ্টা করি সবসময়। রঞ্জনা রানী সহ অন্য যারা কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব মনে করেছি।”


বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম বলেন,“আমরা যে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই দেশের মানুষ যদি কষ্টে থাকে তাহলে সেটা আমাদের সকলের ব্যর্থতা। আমার ছেলে রাসেল হোসাইন বিদেশে থেকেও দেশের মানুষকে ভালোবাসে, এটা আমার জন্য গর্বের। রঞ্জনা রানীসহ যারা আজ এই সহযোগিতা পেয়েছেন, তাদের মুখে হাসি ফিরেছে এর চেয়ে বড় শান্তি একজন মুক্তিযোদ্ধার জন্য আর কিছু হতে পারে।


আরও খবর




সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির