শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

অসুস্থ ছেলেকে বাচাঁতে অসহায় এক বাবার করুণ আর্তনাদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধুচন্দা হলরোডের বাসিন্দা রিপন চন্দ্র শীল। বিগত ৩০ বছর ধরে পৌরশহরের একটি স্যালুনে নরসুন্দর হিসেবে কাজ করছেন তিনি। সেখান থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা উপার্জনে কোনো রকমে চলে তার সংসার। রিপন চন্দ্র শীলের সংসারে রয়েছে স্ত্রীসহ এক ছেলে, এক মেয়ে। তবে হঠাৎ করেই তার একমাত্র ছেলের অসুস্থতায় সব যেন এলোমেলো হয়ে যায় রিপনের। তার ১৬ বছর বয়সী নিরব চন্দ্র সিংহ নামে ওই ছেলে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। তবে অসুস্থ্য হওয়ার পর থেকে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন রিপন চন্দ্র শীল। ছেলের চিকিৎসায় এরইমধ্যে ধার-দেনা আর মানুষের সহযোগিতায় ব্যয় হয়ে গেছে লক্ষাধিক টাকা। ছেলের চিকিৎসা ব্যয় বহণ করতে গিয়ে এখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন অসহায় রিপন চন্দ্র শীল।

তিনি জানান, গত ৯ মার্চ হঠাৎ করে আমার ছেলের প্রচন্ড মাথা ব্যথা, জ্বর ও বমি শুরু হয়। এরপর তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তখন ছেলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায় নিয়ে যাই। তবে একদিনের মাথায় আবারও আগের সমস্যা দেখা দেয়। তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে ছেলেকে ঢাকায় নিয়ে যাই। সেখানে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করি। সেখানে ছেলেকে পরীক্ষায়-নিরীক্ষা করানোর পর ব্রেইন স্ট্রোকের পাশাপাশি ধরা পড়েছে টিবি রোগও। বর্তমানে আমার ছেলে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ৭ তলার ৭০১ নম্বর ওয়ার্ডের মেডিসিন বিভাগের ৬ নম্বর রুমের ৩১ নম্বর বেডে ভর্তি রয়েছে। আমি মানুষের চুল-দাঁড়ি কেটে কিছু টাকা উপার্জন করে সংসার চালাই। বর্তমানে ছেলের এমন অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছি। নিজের কোনো সঞ্চয় নেই। প্রথম থেকেই মানুষের থেকে ধার-দেনা আর সহযোগিতা নিয়ে ছেলের চিকিৎসা চালিয়েছি। এখন আর পারছি না।

অসহায় রিপন চন্দ্র শীল আরও জানান, আমার ছেলেটা এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো। তবে ভাগ্যের নিমর্ম পরিহাসের কারণে তা আর হয়নি। তার সহপাঠীরা নিয়মিত পরীক্ষা দিলেও আমার একমাত্র ছেলেটা এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই ছেলেকে নিয়ে বহু স্বপ্ন ছিল আমার। তবে তার অসুস্থতার কারণে এখন সব স্বপ্নই ভেঙে যাচ্ছে। ছেলেকে সুস্থ্য করতে দরকার আরও টাকা। চিকিৎসক বলেছেন আমার ছেলেকে সুস্থ্য করে তুলতে দীর্ঘ মেয়াদি চিকিৎসা করাতে হবে। এরইমধ্যে মানুষের থেকে অনেক ধার-দেনা করে ফেলেছি। বাকি চিকিৎসা কিভাবে করবো, কিছুই বুঝতে পারছি না। তাই ছেলেকে ঢাকায় হাসপাতালে রেখে এলাকায় এসে বাজারের বিভিন্ন দোকানদার ও পরিচিতজনদের কাছ থেকে সহযোগিতা তুলছি। এতে আমাকে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও তরুণ-যুবকরা সহযোগিতা করছেন। তারা মিলেই গত কয়েকদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ছেলের সুস্থতার জন্য সহযোগিতা তুলছি। জানি না এতে কতটুকু কী হবে। তবে আমি চাই সকলের আন্তরিক সহযোগিতায় আমার একমাত্র ছেলে আবারও সুস্থ্য হয়ে নিয়মিত পড়ালেখা করবে। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। কেউ সহযোগিতা করতে চাইলে ০১৩০৬৯৯৮১৪৫ (বিকাশ-নগদ) এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।

শিক্ষার্থী রাহাত হাসান রুমি ও মো. জুনায়েদ বলেন, রিপন চন্দ্র শীল সত্যিই অনেক অসহায়। তার একমাত্র ছেলে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। ছেলের চিকিৎসা ব্যয় বহণ করতে গিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন রিপন চন্দ্র শীল। তাই আমরা কয়েকজন মিলে বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে সহযোগিতা তোলার চেষ্টা করছি। এতে করে কিছুটা হলেও তার উপকার হবে। তবে তার মেধাবী ছেলের দ্রুত সুস্থতার জন্য সকলকে মানবিক দিক বিবেচনা করে নিজ নিজ স্থান থেকে অসহায় রিপন চন্দ্র শীলকে আর্থিক অনুদান প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা চাই; রিপন চন্দ্র শীলের মেধাবী ছেলেটা সুস্থ্য হয়ে আবারও সুন্দরভাবে পড়ালেখা করুক।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, ওই ব্যক্তি তার ছেলের অসুস্থতার প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে তাকে সহযোগিতা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার